বাংলাদেশ

যশোরে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের বঙ্গবন্ধু ম্যূরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ

যশোরে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের বঙ্গবন্ধু ম্যূরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের যশোর জেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি আসাদুজ্জামান খান আসাদ ও সাধারণ সম্পাদক জাহিদ আক্তার মারুফ (রোমেল) দলীয় নেতাকর্মীসহ বঙ্গবন্ধু ম্যূরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।

বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক  নিহত

বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাসিনুর রহমান ওরফে ফকির চাঁদ (২৮)নামের এক বাংলাদেশী  যুবক নিহত হয়েছেন।  

ওয়াজ মাহফিলে বেলুন ফুলানো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২জন নিহত

ওয়াজ মাহফিলে বেলুন ফুলানো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২জন নিহত

ভোলার বোরহাউদ্দিন উপজেলায় ওয়াজ মাহফিলে বেলুন ফোলানো  গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দু'জন নিহত হয়েছে,আহত হয়েছে ১২জন।  শুক্রবার রাত ৯ টার দি‌কে উপ‌জেলার বড় মানিকা ইউনিয়‌নের বাটামারা এলাকায় এ হতাহতের ঘটনা ঘটেছে। 

মৃত নারীদের ধর্ষণ করত মুন্না

মৃত নারীদের ধর্ষণ করত মুন্না

১০ নভেম্বর সিআইডির ফরেনসিক ল্যাবের বিশ্লেষকরা নড়েচড়ে বসেন। 'কোডেক্স' নামে যে সফটঅয়্যারে ডাটা বিশ্লেষণ করা হয় সেটি সংকেত দেয় যে ৫টি মৃতদেহে এক ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে। পাঁচ ভিক্টিমই কিশোরী।

ঈশ্বরদীর ইউএনও ইমরুল কায়েস করোনায় আক্রান্ত

ঈশ্বরদীর ইউএনও ইমরুল কায়েস করোনায় আক্রান্ত

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিএম ইমরুল কায়েস করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইউএনও নিজেই সাংবাদিকদের কাছে করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

পাবনা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন মো: ফিরোজ আলী

পাবনা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন মো: ফিরোজ আলী

পাবনা প্রতিনিধি: পাবনা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন পাবনা জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোঃ ফিরোজ আলী। বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

'জঙ্গি আস্তানা' সন্দেহ বাড়ি থেকে ৪ জনের আত্মসমর্পণ

'জঙ্গি আস্তানা' সন্দেহ বাড়ি থেকে ৪ জনের আত্মসমর্পণ

সিরাজগঞ্জের শাহাজাদপুরের উকিলপাড়া এলাকার একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে ৪ জন র‌্যাব-১২ এর কাছে আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে। আত্মসমর্পণকারীদের পরিচয় এখনো জানা যায় নি।

সিরাজগঞ্জে 'জঙ্গি আস্তানা' সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

সিরাজগঞ্জে 'জঙ্গি আস্তানা' সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

সিরাজগঞ্জের শাহাজাদপুরের উকিলপাড়া এলাকার একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে র‌্যাব-১২। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা থেকে উকিল পাড়ার শিক্ষক ফজলুল হকের বাড়িটি ঘিরে রেখে অভিযানের প্রস্তুতি নিচ্ছে র‌্যাব।

শ্রমিক লীগ সভাপতি মন্টু মারা গেছেন

শ্রমিক লীগ সভাপতি মন্টু মারা গেছেন

জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু ইন্তেকাল করেছেন।  শুক্রবার (২০ নভেম্বর) ভোর রাত ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু বরণ করেন(ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)।

ঢাকা দক্ষিণ আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি

ঢাকা দক্ষিণ আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৭৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

মিরপুরে সংঘবদ্ধ ধর্ষণ, ৬ জন গ্রেফতার

মিরপুরে সংঘবদ্ধ ধর্ষণ, ৬ জন গ্রেফতার

রাজধানীর মিরপুরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো- রায়হান, ইমন, আবু সাইদ, আলামিন, জয় মিয়া ও ইমরান।

চাঁপাইনবাবগঞ্জে ধানবোঝাই ট্রলি উল্টে নিহত বেড়ে ৯

চাঁপাইনবাবগঞ্জে ধানবোঝাই ট্রলি উল্টে নিহত বেড়ে ৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধানবোঝাই একটি ট্রলি উল্টে খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাড়িয়েছে। এ ঘটনায় আহত আরও ৩ জন চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার বারিক বাজার আঞ্চলিক সড়কের গাজীপুরের ভাঙাশাকো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জন্মদিনের পরদিন স্কুলছাত্রীর আত্মহত্যা

জন্মদিনের পরদিন স্কুলছাত্রীর আত্মহত্যা

জন্মদিনের পরদিন গলায় ফাঁস দিয়ে আনিকা তাবাসুম (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। সে মেরাদিয়া নিউ আইডিয়াল স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকেরাজধানীর খিলগাঁও মেরাদিয়া ভূঁইয়াপাড়া গার্ডেন রোড এলাকায় এ ঘটনা ঘটে।