বাংলাদেশ

ঈশ্বরদী নুরজাহান স্বাস্থ্য  কেন্দ্র পরিদর্শন করলেন পররাষ্ট্রমন্ত্রী

ঈশ্বরদী নুরজাহান স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন পররাষ্ট্রমন্ত্রী

ঈশ্বরদী বেসরকারি উন্নয়ন সংস্থা নিউএরা ফাউন্ডেশনের নুরজাহান স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ব‌রিশাল কেন্দ্রীয় কারাগা‌রের শৌচাগা‌র থেকে ক‌য়ে‌দির লাশ উদ্ধার

ব‌রিশাল কেন্দ্রীয় কারাগা‌রের শৌচাগা‌র থেকে ক‌য়ে‌দির লাশ উদ্ধার

ব‌রিশাল কেন্দ্রীয় কারাগা‌রের হাসপাতা‌লের শৌচাগা‌র থেকে শনিবার ভোররাতে গলায় ফাঁস দেয়া অবস্থায় ধর্ষণ মামলার এক হাজতির লাশ উদ্ধার করা হয়েছে। 

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায়  বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার রাত ৯ টার দিকে  অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এর আগে ভুক্তভোগী শিশুর বাবা হরিরামপুর থানায় মামলা দায়ের করেন।

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেলেন বাংলাদেশের সাদাত

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেলেন বাংলাদেশের সাদাত

বাংলাদেশের ১৭ বছর বয়সী সাদাত রহমান ২০২০ সালের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছেন। শুক্রবার নেদারল্যান্ডসের হেগে এক অনুষ্ঠানে সাদাতের হাতে এই পুরস্কার তুলে দেন শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই।

টেকনাফে বিজিবির সঙ্গে গুলাগুলিতে ইয়াবা কারবারি নিহত

টেকনাফে বিজিবির সঙ্গে গুলাগুলিতে ইয়াবা কারবারি নিহত

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে বিজিবির টহল দলের সঙ্গে কথিত গোলাগুলিতে একজন নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে  ২লাখ ১০হাজার পিস ইয়াবা এবং অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে বিজিজির পক্ষ থেকে দবি করা হয়েছে।

ভারত-চীনের বৈরিতা বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে প্রভাব ফেলবে না : পররাষ্ট্রমন্ত্রী

ভারত-চীনের বৈরিতা বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে প্রভাব ফেলবে না : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৪৮ সদস্যের প্রতিনিধি দল নিয়ে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ ঘুরে দেখেন পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন। পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, চীন ও ভারতের বৈরি সম্পর্ক বাংলাদেশের উন্নয়নে বাধা সৃষ্টি করবে না

ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু,দুই শিশু সন্তান গুরুতর আহত

ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু,দুই শিশু সন্তান গুরুতর আহত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে । এসময় তার দুই শিশু সন্তান গুরতর আহত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আওনা ইউনিয়নের অ্যাডভোকেট মতিউর রহমান রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হযরত মোহাম্মদ (স:) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ

হযরত মোহাম্মদ (স:) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ

যশোর প্রতিনিধি: ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (স:) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং যশোরের বাঘারপাড়ায় প্রতাপ কুমার রায় নামে জনৈক ব্যক্তি কর্তৃক রাসুলকে নিয়ে সামাজিক মাধ্যমে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মুসল্লিরা।

করোনায় আক্রান্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী

করোনায় আক্রান্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজশাহীর বাঘা-চারঘাট আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন তার রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলাম।

পাবনায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংষর্ষে শিশু নিহত, আহত-৭

পাবনায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংষর্ষে শিশু নিহত, আহত-৭

পাবনা প্রতিনিধি: পাবনায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত এবং আহত হয়েছে সাতজন। এর মধ্যে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে পাবনায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংষর্ষে ১ নিহত ও ৬ জন জন আহত হয়েছে। অপরদিকে শুক্রবার সকালে ঈশ্বরদীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী দু’পা হারিয়েছেন।

১৪ ও ১৫ নভেম্বর বিএনপির প্রতিবাদ সমাবেশ

১৪ ও ১৫ নভেম্বর বিএনপির প্রতিবাদ সমাবেশ

নির্বাচনের ফলাফল বতিল করে পুনরায় নির্বাচন দিতে এবং বাস পোড়ানো মামলায় গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে শনিবার (১৪ নভেম্বর) ও রোববার (১৫ নভেম্বর) প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। 

নিয়ন্ত্রন হারিয়ে মাহিন্দ্রের কাভার্ডভ্যানে ধাক্কা, নিহত ২

নিয়ন্ত্রন হারিয়ে মাহিন্দ্রের কাভার্ডভ্যানে ধাক্কা, নিহত ২

ময়মনসিংহে নিয়ন্ত্রন হারিয়ে একটি মাহিন্দ্র দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মাহিন্দ্রের দুই যাত্রী নিহত হয়। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

যশোর জেলা ডিসি এসপিসহ শীর্ষ কর্মকর্তাদের কাছে চাঁদা চেয়ে হুমকি

যশোর জেলা ডিসি এসপিসহ শীর্ষ কর্মকর্তাদের কাছে চাঁদা চেয়ে হুমকি

যশোর প্রতিনিধ: যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ শীর্ষ কর্মকর্তাদের কাছে টেলিফোনে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দিলে তাদের পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়। পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (সর্বহারা) পরিচয়ে এই অপকর্ম করা হয়। কোনো কর্মকর্তাকে ফোন করে আবার কোনো কর্মকর্তার নাম্বারে খুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে চাঁদা চাওয়া হয়। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ।