বাংলাদেশ

এবার আসামি পালালো ঢামেক থেকে

এবার আসামি পালালো ঢামেক থেকে

পুলিশের হেফজত থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাব্বি (১৯) নামে এক আসামি হ্যান্ডকাপসহ পালিয়ে গেছেন। হাসপাতালের ১০২ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। 

রূপপুর বালিশ কেলেঙ্কারির ঠিকাদার শাহাদতের জামিন

রূপপুর বালিশ কেলেঙ্কারির ঠিকাদার শাহাদতের জামিন

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সেই আলোচিত বালিশ কেলেঙ্কারির ঠিকাদারকে জামিন দিয়েছে আদালত। পাবনা জেলা ও দায়রা জজ মকবুল আহসানের আদালত এ জামিন আবেদন গত বৃহস্পতিবার সকালে মঞ্জুর করে। তবে এ জামিনের খবর সেইদিন স্থানীয় সাংবাদিকরা জানতে পারেননি। 

পাবনা-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন রেজাউল করিম

পাবনা-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন রেজাউল করিম

পাবনা-৪ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মোঃ রেজাউল করিম।
আজ সোমবার (৩১ আগস্ট) রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন  বোর্ডের সভায় এ ঘোষণা দেয়া হয়।

সিলেটে এক কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সিলেটে এক কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

 সিলেটের গোয়াইনঘাটে এক কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  আজ সোমবার (৩১ আগস্ট) সকালে গোয়াইনঘাট-সালুটিকর সড়কের দুস্তিরখাল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ডা.সাবরিনার বিরুদ্ধে ইসির মামলা

ডা.সাবরিনার বিরুদ্ধে ইসির মামলা

করোনাভাইরাসের পরীক্ষা নিয়ে জালীয়াতি করার অভিযোগে গ্রেফতারকৃত জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনার বিরুদ্ধে  প্রথম জাতীয় পরিচয় পত্র  গোপন করে নতুন আরেক টি জাতীয় পরিচয় পত্র করায় নির্বাচন কমিশন মামলা করেছে।

পাপিয়া দম্পতির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

পাপিয়া দম্পতির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

বহুল  আলোচিত নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের ওরফে মতি সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

গলায় বেলুন আটকে ৪ বছরের শিশুর মৃত্যু

গলায় বেলুন আটকে ৪ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গলায় বেলুন আটকে হাসান আলী (৪)  নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আগরপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আবেদ আলীর ছেলে।

পাবনা ৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

পাবনা ৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

পাবনা ৪ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করেছে মনোনয়ন বোর্ড। রবিবার (৩০ আগস্ট) বিকেলে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় নুরুজ্জামান বিশ্বাসকে মনোনীত করা হয়।

কাভার্ডভ্যান কেড়ে নিল ৩ যুবকের প্রাণ

কাভার্ডভ্যান কেড়ে নিল ৩ যুবকের প্রাণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার লক্ষ্যারচর জিদ্দাবাজার এলাকায় কক্সবাজারগামী কাভার্ডভ্যানের চাপায় দুই ভাইসহ তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে।

যশোরে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শনে রাজশাহী সিটি মেয়র

যশোরে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শনে রাজশাহী সিটি মেয়র

যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ প্রতিনিধি দল।

মোশতাকের সবচাইতে বিশ্বস্ত ছিলেন জিয়াউর রহমান

মোশতাকের সবচাইতে বিশ্বস্ত ছিলেন জিয়াউর রহমান

 ‘১৫ আগস্টের ঘটনার সঙ্গে খন্দকার মোশতাক যে সম্পূর্ণ জড়িত। ১৫ আগস্টের পর  নিজেই নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি ঘোষণা করেন এবং তার । সে সময় সেনাপ্রধানকে সরিয়ে দিয়ে মোশতাক জিয়াউর রহমানকে সেনাপ্রধান বানান এবং বঙ্গভবনে যতদিন ছিলেন জিয়া রহমান সেখানে প্রতিনিয়ত যাতায়াত করতেন।

পুরান ঢাকায় প্রাকশ্যে যুবককে হত্যা

পুরান ঢাকায় প্রাকশ্যে যুবককে হত্যা

রাজধানীর বকশিবাজারে তিন রাস্তার মোড় এলাকায় প্রকাশ্যে এক যুবকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে জানা গেছে। নয়ন (২০) নামের এক যুবক দুর্বৃত্তেদের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।