অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার পর এ ঘটনায় মোট তিনটি মামলা হয়েছে৷ ওসি প্রদীপ কুমার দাস
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বাংলাদেশ
বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের জটিলতায় ইন্টারনেটের ধীরগতির সমস্যা হচ্ছে বলে জানিয়েছে সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
ঈশ্বরদীতে মৌমাছির কামড়ে গুরুতর আহত দু’শিশুর মধ্যে একজন মারা গেছে। মৃত ওমর আলী (৮) উপজেলার শিমুলতলা এলাকার নয়ন আলীর ছেলে।
করোনা ভাইরাসে কারণে বর্তমানে সীমিত পরিসরে ট্রেন চলাচল করছে। তবে বাংলাদেশ রেলওয়ে আগামী ১৫ আগস্টের পর পর্যায়ক্রমে আন্তঃনগর সব ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিজ ঘরে স্ত্রীর গলা কাটা এবং স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীকে গত্যা করে স্বামীও আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সুনামগঞ্জের শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের জোবায়ের মনিরের জামিন বাতিল করেছেন ট্রাইব্যুনাল।
স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্মাতা শিপ্রা দেবনাথকে জামিন দিয়েছেন আদালত। অন্যদিকে স্টামফোর্ডের আরেক শিক্ষার্থী চিত্রগ্রাহক সাহেদুল ইসলাম সিফাতের জামিন আবেদনের শুনানি আগামীকাল
টেকনাফ থানার আলোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ ও তার স্ত্রীর অবৈধ সম্পদের খোঁজে দুদকের অনুসন্ধান চলছে। যত দ্রুত সম্ভব এর প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম সমন্বিত কার্যালয় ২ এর উপ পরিচালক মো. মাহবুবুল আলম।
পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের মরদেহের ময়নাতদন্তেও চারটির বেশি গুলির চিহ্ন পাওয়া গেছে। এর আগে সুরতহাল প্রতিবেদনে মরদেহে ছয়টি গুলির চিহ্ন পায় পুলিশ। মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করতে পর পর দুটি গুলি করেছেন টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ।
নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা উদ্ভাবনে এগিয়ে থাকা যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা বা যুক্তরাষ্ট্রের নোভাভ্যাক্স—এ দুটির কোনো একটি সফল হলেই টিকার ডোজ পাবে বাংলাদেশ। বিশ্বের নিম্ন ও নিম্ন মধ্যম আয়ের দেশগুলোকে টিকার ক্ষেত্রে সহায়তা দেওয়া গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন (গ্যাভি) বাংলাদেশসহ ৯২টি দেশের জন্য সুখবর দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মাত্র দু’বছর সংসারের স্বাদ পেয়েছিলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুর সহধর্মিণীই ছিলেন না। তিনি ছিলেন বঙ্গবন্ধুর সার্বক্ষণিক রাজনৈতিক সহযোদ্ধা।’
বিশ ঘন্টার ব্যবধানে পাবনায় আরো এক শিশু পানিতে ডুবে মারা গেছে।
চুয়াডাঙ্গার সরোজগঞ্জে বাসের চাপায় পথচারীসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭জন।
পাবনা পৌরসভাধিন শালগাড়িয়া সৈয়দ আলী খান রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
মেজর (অবঃ) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আসামি প্রত্যাহারকৃত টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছরা পুলিশ তদন্ত কেন্দ্রের প্রত্যাহারকৃত ইন্সপেক্টর লিয়াকত আলীসহ ৭ আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।