বাংলাদেশ

২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৬৬৫ জন আক্রান্ত, মৃত্যু ২

২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৬৬৫ জন আক্রান্ত, মৃত্যু ২

দেশে আজ রেকর্ড সংখ্যক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৬৬৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৪৫৫ জন।

সাংবাদিক কাজল বেনাপোল থেকে উদ্ধার

সাংবাদিক কাজল বেনাপোল থেকে উদ্ধার

ঢাকা থেকে নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে বেনাপোলের সাদিপুর সীমান্তবর্তী একটি মাঠ থেকে শনিবার দিবাগত গভীর রাতে উদ্ধার করেছে বিজিবি।

পুলিশ সদস্যদের করোনায় আক্রান্তের হার দিন দিন বাড়ছে

পুলিশ সদস্যদের করোনায় আক্রান্তের হার দিন দিন বাড়ছে

বাংলাদেশে সাধারণ ছুটি শুরু হওয়ার পর প্রথমদিকে মানুষকে ঘরে রাখা বা সামাজিক দূরত্ব মানানোর বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যতটা তৎপর ছিলেন, সেই তুলনায় গত কিছুদিন ধরে তাদের তৎপরতা কম বলে মনে করছে মানুষ।

ঈশ্বরদীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু

ঈশ্বরদীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে জ্বর, গলাব্যথাও বমি নিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি শনিবার (২ মে ) করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মহানগর খ্রিষ্টিয়ান মিশনারী  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এখন পর্যন্ত সরকারি ত্রাণ পেয়েছে ৪ কোটি মানুষ : পিআইডি

এখন পর্যন্ত সরকারি ত্রাণ পেয়েছে ৪ কোটি মানুষ : পিআইডি

করোনাভাইরাসের দুর্যোগে সারা দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত প্রায় চার কোটি মানুষকে ত্রাণসামগ্রী দিয়েছে সরকার।

৮ মে থেকে সীমিত পরিসরে চালু হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট

৮ মে থেকে সীমিত পরিসরে চালু হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট

আগামী ৮ মে থেকে অভ্যন্তরীণ রুটে সীমিত পরিসরে ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে বেসামমরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শনিবার চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

৮৩ ভাগ করোনা রোগীই ঢাকা বিভাগের

৮৩ ভাগ করোনা রোগীই ঢাকা বিভাগের

দেশে করোনা ভাইরাস সংক্রমণে মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৯০ জন। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। যা আক্রান্ত রোগীর সংখ্যার ৮৩.০৭ ভাগ।

করোনা সংকট কালে শ্রমিক ছাঁটাই থেকে বিরত থাকুন: ওবায়দুল কাদের

করোনা সংকট কালে শ্রমিক ছাঁটাই থেকে বিরত থাকুন: ওবায়দুল কাদের

করোনা সংকটে পোশাকশিল্পের মালিকদের উদার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৫,আক্রান্ত ৫৫২,

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৫,আক্রান্ত ৫৫২,

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায়  আক্রান্ত হয়েছে ৫৫২জনের এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮৭৯০জনে।এবং মৃত্যু হয়েছে পাঁচজনের এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৫ জনে।

দীর্ঘ ৪১ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দরে আমদানি শুরু নোম্যান্সল্যান্ডেই হচ্ছে লোড-আনলোড

দীর্ঘ ৪১ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দরে আমদানি শুরু নোম্যান্সল্যান্ডেই হচ্ছে লোড-আনলোড

করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ৪১ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার বিকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে

পাবনায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে  শ্বাসরোধে হত্যার অভিযোগ : আটক ৩

পাবনায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ : আটক ৩

পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর কাচারীপাড়া গ্রামে মুকুল মালিথা (৫৫) নামে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (১  মে ) ভোরে এ ঘটনা ঘটে। 

খাবার দিতে দেরী হওয়ায় নানী খুন

খাবার দিতে দেরী হওয়ায় নানী খুন

খাবার দিতে দেরী হওয়ায় নানী খুন হলেন নাতির লাঠির আঘাতে। এই নির্মম ঘটনাটি ঘটেছে শুক্রবার (১ মে ) বিকেলে পাবনা সদর উপজেলার রামচন্দ্রপুর-চরপাড়ায়।

ভারত থেকে আরও ১৬৪ বাংলাদেশি ফিরেছেন

ভারত থেকে আরও ১৬৪ বাংলাদেশি ফিরেছেন

করোনাভাইরাসের কারণে ভারতে আটকেপড়া চার শিশুসহ আরও ১৬৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার দুপুরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে চেন্নাই থেকে তারা ঢাকায় আসেন।