দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি)।
- উবারে ইলেকট্রিক যানবাহন চালুর আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
- * * * *
- তথ্য কমিশনে ৫ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি
- * * * *
- বস্তি ও উপকূলীয় উন্নয়নে বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প আসছে: এলজিআরডি মন্ত্রী
- * * * *
- এক প্ল্যাটফর্মেই সকল নাগরিক সমস্যার সমাধান: ববি হাজ্জাজ
- * * * *
- মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন
- * * * *
বাংলাদেশ
ঘন কুয়াশায় যে কোনো ধরনের এড়াতে বন্ধ রয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। বুধবার দিবাগত রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
নওগাঁর মান্দায় ড্রাম ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ জেলা শহরের হামদহ ঘোষ পাড়ায় বরুন কুমার ঘোষ (৪৫) নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ৭টার দিকে ঘটনাটি ঘটে।
নাশকতার অভিযোগে রমনা মডেল ও পল্টন থানার পৃথক ৯ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে ৯ মামলায় জামিন শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য করেছে আদালত।
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) রাত ১টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন আজ বুধবার। সকাল ১০টায় সংসদ ভবনে শপথকক্ষে তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন এখন পর্যন্ত বিদ্যমান একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
আজ ১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এই দিনে তিনি সদ্যস্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।
জীবননগরে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নওগাঁর রানীনগরে গরিব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী।
সিরাজগঞ্জ সদর উপজেলার গরু চুরি করে পালানোর সময় ৯৯৯-এ ফোন পেয়ে দুই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
গাজীপুরে পুলিশের ধাওয়ায় দৌড়ে পালাতে গিয়ে রেললাইনে পড়ে গেলে পরিতোষ চক্রবর্তী (৪৫) নামের ব্যক্তির পায়ের ওপর দিয়ে ট্রন চলে গেছে।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে মঙ্গলবার বিকেলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে আবারো কেবিনে আনা হয়েছে।
জাতীয় পার্টির বিজয়ী সংসদ সদস্যদের শপথ নেওয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত এসেছে। দলটির ১১ জন নবনির্বাচিত সংসদ সদস্য বুধবার (১০ জানুয়ারি) শপথ নেবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা কোনো দলে না গিয়ে যদি আলাদা থাকেন, তবে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি প্রাধান্য পাবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।