চট্টগ্রামের নুরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহির আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার বাড্ডা থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রামের কোতোয়ালি থানার পুলিশ।
বাংলাদেশ
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) অধীন রাষ্ট্রায়ত্ত চারটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) সরিয়ে ওই পদে ক্যাডার সার্ভিসের চার কর্মকর্তাকে চলতি দায়িত্ব দেয়া হয়েছে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে কাঁকড়া আহরণের সময় ১৬ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। বুধবার রাতে সুন্দরবনের কোকিলমনি ফরেষ্ট ক্যাম্পের বড় খাজুরা এলাকা থেকে এসব আটক করেন স্মার্ট প্যাট্রলিং দলের বনরক্ষীরা।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রায় সোয়া দুই লাখ ১৫ হাজার টাকার জাল নোটসহ লাভলু (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজধানী ঢাকায় আগামী ১ জানুয়ারি নির্বাচনি জনসভা করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।
কুড়িগ্রামে জেলার ৯ উপজেলায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তম্মধ্যে জিআর ওয়ারেন্টমূলে ২ জন, সিআর ওয়ারেন্টমূলে ২ জন, নিয়মিত মামলায় ৫ জনসহ মোট ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম নগরের মুরাদপুরের শিক্ষা বোর্ডের পেছনের একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরে ছোট ভাইয়ের রডের আঘাতে জাহাঙ্গীর হোসেন (২৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত মাহফুজ হোসেন পলাতক রয়েছে
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির জন্য বাগেরহাট জেলার রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে বিএনপি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে জয়পুরহাটে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। বৃহস্পতিবার বিকালে জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রাজধানীর দক্ষিণখান আশকোনায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৫৫ বছর। তিনি রেল লাইনের ওপর দিয়ে যাচ্ছিলেন। বুধবার রাতে ঘটনাটি ঘটে।
ডাকাতির হরেক সরঞ্জাম ও একটি পিকআপ ভ্যানসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। বৃহষ্পতিবার মামলা দায়েরের পর তাদের সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নয়, বরং তথ্য ও সম্প্রচার মন্ত্রী উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিজেই বিভ্রান্তিপ্রসূত মনগড়া ও ভিত্তিহীন মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেছে সংস্থাটি।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের জাপা মনোনীত প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, শ্যামপুর-কদমতলীর যে এলাকায়ই গণসংযোগ করতে গিয়েছি সবাই আমাকে বলেছে, সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দেন।
বিয়ের ৬ মাসের মাথায় যৌতুকের বলি হলেন নীলফামারীর সৈয়দপুরের নবম শ্রেণির ছাত্রী প্রিয়াঙ্কা।
রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন ১নং ওয়ার্ডের সীতাপাহাড় এলাকায় বন্যহাতির আক্রমণে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।