‘ভোট বর্জন’ ও বর্তমান সরকারকে ‘অসহযোগিতার’ আহ্বান জানিয়ে তিন দিন প্রচারপত্র বিতরণ ও গণসংযোগের পর আজ সারা দেশে বিএনপির সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
বাংলাদেশ
নাটোরে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
‘ভোট বর্জন’ ও বর্তমান সরকারকে ‘অসহযোগিতার’ আহ্বান জানিয়ে তিন দিন প্রচারপত্র বিতরণ ও গণসংযোগের পর আজ সারা দেশে বিএনপির সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
রাজধানীর ধানমন্ডিতে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে রাস্তা অবরোধ করে মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীর।
সরকারের পদত্যাগের এক দফা দাবি ও অসহযোগ আন্দোলন সফলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় যুক্তিতর্ক শুনানিতে অংশ নিতে আজ রোববার আদালতে যাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সকাল ১০টার দিকে তিনি শ্রম আদালতে যাবেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার কেমিক্যাল গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। গোডাউনে বিপুল পরিমাণে কাপড় ছিল।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রবিবার বেলা পৌনে ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
নাটোরের লালপুর উপজেলা জাতীয় পার্টি নিজ দলের প্রার্থীকে বয়কট করে নাটোর-১ আসনে নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুলকে সমর্থন করেছে।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, ’৭১ সালে সখীপুরের সকল মানুষের সহযোগিতা নিয়ে এখানে যুদ্ধ করেছি। এই এলাাকার সবাই আমার সাথে যুদ্ধ করেছে। তাই এখানে আমার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির কোনো ভেদাভেদ নাই।’
সরকার জনগণের টাকা লুট করে ডামি ভোটে ঢালছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জে মসজিদের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে আটটার দিকে পৌর এলাকার ফুড অফিস মোড় জামে মসজিদের সামনে বিকট শব্দে ককটেল দুটি বিস্ফোরিত হয়। এতে কোনো হতাহত না হলেও আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। পরে পুলিশ গিয়ে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করে।
বিএনপির ডাকা অবরোধে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি। সকাল সকাল সূর্য উঁকি দিলেও তাপমাত্রার পারদ গিয়ে দাঁড়িয়েছে ১১ ডিগ্রির ঘরে। রবিবার ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে মানুষের উপস্থিতি অনেকটাই কম লক্ষ করা গেছে।