বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন নেতার একাধিক মামলায় জামিন আবেদন করা হয়েছে।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বাংলাদেশ
খুলনার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজলাস কক্ষে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।বুধবার (১৩ ডিসেম্বর) ভোরের কোনো এক সময় ওই কক্ষের ভাঙা জানালা দিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রাজধানীর শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ দুপুর আড়াইটার দিকে বাসে আগুন দেয়া হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস আগামীকাল। দিনটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।
বাংলাদেশে ভোটাধিকার ইস্যুতে মুখ খুলেছে জাতিসংঘ। এ বৈশ্বিক সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজাররিক বলেছেন, এ ইস্যুতে আমরা অব্যাহতভাবে যোগাযোগ রাখছি।
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকা থেকে সমুদ্রপথে পাচারকালে শিশুসহ ২৪ জন মালয়েশিয়াগামী ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা-ময়মনসিংহ রুটে চলা ট্রেনগুলো রুট পরিবর্তন করে বিকল্প উপায়ে চলাচল করছে বলে জানিয়েছেন ঢাকা রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।
গাজীপুরে ট্রেনে নাশকতার ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাসে আগুন দিয়ে ট্রেনে নাশকতা করে, আগুন সন্ত্রাস করে লাভ নেই। বিএনপি কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় প্রশ্ন করেন সেতুমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন স্পেনের বিদায়ী রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দে এসিস ব্যানিতেজ সালাস।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে রিটার্নিং অফিসার কতৃক নৌকার প্রার্থীর বৈধতার বিরুদ্ধে বর্তমান এমপি স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনে আপিলের প্রেক্ষিতে শুনাতি ঋণখেলাপীর অভিযোগে নৌকার প্রার্থিতা বাতিল হয়ে হয়ে যায়।
বগুড়ার শিবগঞ্জে রুবেল হোসেন (৩২) নামে এক ট্রাক চালক নিজ ঘরে খুন হয়েছেন। বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে পুলিশ শিবগঞ্জ সদর ইউনিয়নের চাউলাপাড়া গ্রামের তার ঘর থেকে মরদেহ উদ্ধার করে।
মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত ৬৫ বছরের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে শ্রীনগর-ভাগ্যকুল সড়কে কয়কীত্তন নামক এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধরনা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই নারীর। তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
লালমনিরহাটে শীতের তীব্রতায় হাসপাতালে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগী। শিশুদের ঠাণ্ডাজনিত রোগ, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ও বয়স্ক রোগীদের ভর্তি হতে দেখা গেছে। প্রতিদিন আক্রান্ত হয়ে গড়ে ৮-১০ জন শিশু রোগী শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে।
কুমিল্লা থেকে গাঁজার চালান সরবরাহ করতে এসে দিনাজপুরে গাঁজাসহ আটক হয়েছে এক মাদক কারবারি। এ ঘটনায় ২ মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। আটক সুজন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার মৃত নান্নু মিয়ার ছেলে।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নির্বাচনী তফসিল বাতিল এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ১১তম দফায় ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি।
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে ৩৬ ঘন্টা অবরোধের সমর্থনে রাজধানীতে সড়ক ও রেললাইন অবরোধ করে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।