আগামী ১২ ডিসেম্বর ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে আজ মাগুরা সিভিল সার্জন সম্মেলন কক্ষে সাংবাদিকদের অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বাংলাদেশ
নারায়ণগঞ্জে ভিটামিন 'এ 'এর অভাবজনিত অপুষ্টি ও শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে কোভিড ১৯ মহামারীর প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে উক্ত ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ৩ লাখ ২৬ হাজার ৩৬০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' ক্যাপসুল।
মেহেরপুরের গাংনীতে ১৬৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। আজ সোমবার সকালে তাদের আটক করে। আটককৃতরা হলো চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কদমপুর গ্রামের আমির পাড়ার মৃত আলহাজ্ব এর ছেলে সুলাইমান হায়দার (৪৫) ও গাংনী উপজেলা তেরাইল গ্রামের বাজার পাড়ার মৃত আব্দুল গনির ছেলে জাহাঙ্গীর আলম।
ডুবোচরে আটকে যাওয়া টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ থেকে ৪৪ পর্যটককে উদ্ধার করেছে কোস্টগার্ড। রবিবার বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় আহত হয়ে ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে আব্দুর রহিম (১৪) নামের কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার মাঝরাতে ময়মনসিংহের প্রান্ত হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এর আগে নেত্রকোনার দুর্গাপুরে গত বুধবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় আহত হওয়ার ঘটনাটি ঘটে
উত্তরের জনপদ দিনাজপুর। দিনাজপুরের হিলিসহ আশেপাশের এলাকাগুলোতে গত দুই দিন থেকে শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশাতে ঢেকে থাকছে চারপাশ। হেড লাইট জ্বালিয়ে চলছে ট্রেনসহ সব ধরনের যানবাহন।
লাকসাম মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের ১১ ডিসেম্বরেই প্রাণ দিয়ে লড়াই করে কুমিল্লা জেলার বৃহত্তর লাকসাম অঞ্চলকে হানাদার মুক্ত করেছিলেন ৭১ এর রণাঙ্গনের বীর সেনারা। আজ সোমবার সেই ঐতিহাসিক দিন।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর রাজধানীর আশুলিয়া, সাভার, মানিকগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী ও প্রশিক্ষণ শাখার প্রধান আব্দুর রাজ্জাক ওরফে ইসহাক ওরফে সাইবাসহ ০৬ সদস্য'কে নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া তিন আওয়ামী লীগ নেতা প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর আগে এক শতাংশ ভোটারের সমর্থনসূচক সইয়ে গড়মিল থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।
চট্টগ্রামের মিরসরাইয়ে জিয়াউল হাসান ওরফে জুয়েল হত্যা মামলার প্রধান আসামি আবুল বশরকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হাবিবুর রহমান। তিনি কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পদে দায়িত্বরত ছিলেন।
রাজধানীর মহাখালীর রয়েল পেট্রোল পাম্প ফিলিংস্টেশনের গ্যাস পাইপের বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম আমির হোসেন (৩২)।
পটুয়াখালীর কলাপাড়ায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই জেলে দগ্ধ হয়েছেন।
উত্তরের জেলা নওগাঁয় জেঁকে বসতে শুরু করেছে শীত। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। উত্তরের হিমেল বাতাসে রাতে বাড়ছে শীতের অনুভূতি। ঘন কুয়াশার কারণে সকালে সড়কে চলা যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
কুষ্টিয়া-৪ আসনে সাবেক এমপি আব্দুর রউফ প্রার্থিতা ফিরে পেয়েছেন। সোমবার সকালে আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।
বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরি পারাপারের সময় নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধ ফজলুল হকের মরদেহ উদ্ধার হয়েছে