বাংলাদেশ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

টেকনাফে বেশি দামে পিঁয়াজ বিক্রির দায়ে জরিমানা

টেকনাফে বেশি দামে পিঁয়াজ বিক্রির দায়ে জরিমানা

কক্সবাজারের টেকনাফে স্টেশন এলাকায় বেশ কয়েকটি পাইকারি ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বেশি দামে পিঁয়াজ বিক্রি করায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়ন বৈধ

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়ন বৈধ

আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র আপিলে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রবিবার সকালে নির্বাচন কমিশনে আপিল শুনানিতে দোলনের মনোনয়ন বৈধ ঘোষণা দেওয়া হয়।

দুই পুলিশ কমিশনার ও পাঁচ এসপি প্রত্যাহার

দুই পুলিশ কমিশনার ও পাঁচ এসপি প্রত্যাহার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য বরিশাল ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ পাঁচজন এসপিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি।

গাজীপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে, নিহত ২

গাজীপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে, নিহত ২

গাজীপুরের কালিয়াকৈরে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডে ধাক্কা লাগার ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। আজ রবিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে শুরু হয়েছে ফেরি চলাচল। এর আগে ঘন কুয়াশায় নৌরুটে দুর্ঘটনা এড়াতে শনিবার রাত সোয়া ১টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। রোববার সকাল সাড়ে ৯ টা থেকে ফেরি চলাচল শুরু করে নৌরুট কর্তৃপক্ষ।

নামাজের সময়সূচি: ১০ ডিসেম্বর ২০২৩

নামাজের সময়সূচি: ১০ ডিসেম্বর ২০২৩

আজ রোববার। ১০ ডিসেম্বর ২০২৩ ইংরেজি, ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বাংলা, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  শনিবার (৯ ডিসেম্বর) ভোর ৬টা থেকে রোববার (১০ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সারা দেশে বিএনপির মানববন্ধন আজ

সারা দেশে বিএনপির মানববন্ধন আজ

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আজ রোববার ঢাকাসহ সারা দেশে মানববন্ধনের কর্মসূচি পালন করবে বিএনপি ও যুগপতে থাকা মিত্ররা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্রীয়ভাবে বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করবে দলটি।

আদম তমিজী হক আটক

আদম তমিজী হক আটক

হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজী হককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

ঘন কুয়াশায় ঢেকেছে কুড়িগ্রাম, বিপর্যস্ত জনজীবন

ঘন কুয়াশায় ঢেকেছে কুড়িগ্রাম, বিপর্যস্ত জনজীবন

কুড়িগ্রামে ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এ জেলায় বেড়েছে শীতের তীব্রতা।

রোববার (১০ ডিসেম্বর) ভোর ৬টায় এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

জাতিসংঘের দুর্নীতিবিরোধী সম্মেলনে যাচ্ছে বাংলাদেশ

জাতিসংঘের দুর্নীতিবিরোধী সম্মেলনে যাচ্ছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের আটলান্টায় সোমবার (১১ ডিসেম্বর) শুরু হচ্ছে জাতিসংঘের পাঁচ দিনব্যাপী বিশ্বের সর্ববৃহৎ দুর্নীতিবিরোধী সম্মেলন। আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এবার দুর্নীতিবিরোধী সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে।

নারী সাংবাদিক সানজিদা জেলায় শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত

নারী সাংবাদিক সানজিদা জেলায় শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত

'নারীর জন্য বিনিয়োগ,সহিংসতা প্রতিরোধ' স্লোগানে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোেধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানে "অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী" হিসেবে সাংবাদিক সানজিদা আকতার রুনা বান্দরবান পার্বত্য জেলায় শ্রেষ্ঠ জয়িতা হিসেবে প্রধান অতিথি জেলাপ্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন মহোদয়ের কাছ থেকে পুরস্কার ও সম্মাননা স্মারক গ্রহণ করেন।