সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৩০ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বাংলাদেশ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকাল ৮ টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা দক্ষিণ পাড় বাসস্ট্যান্ডের কুমার নদের উপর জোড়া সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৪ কেজি গাঁজাসহ মো. কামরুজ্জামান (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
প্রতিবারের মতো এ বছরেও সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। বৈরি আবহাওয়া উপেক্ষা করে ইজতেমায় ভিড় জমিয়েছেন হাজার হাজার মুসল্লি।
নেত্রকোনা পূর্বধলায় অভিযান চালিয়ে ময়মনসিংহের র্যাব ১৪ এর একটি দল মাদকসহ দুই কারবারিকে আটক করেছে। আটককৃতরা হলো- মাদক বিক্রেতা দুর্গাপুর থানার মেলাডহর গ্রামে মৃত আব্দুল জলিলের ছেলে মো. শাহজাহান কবির (৩৫) ও অটোচালক কলমাকান্দা উপজেলার বাগবের গ্রামের মৃত মাহাবুদ্দিনের ছেলে মো. ওমর ফারুক (৩৩)।
ময়মনসিংহের ফুলপুরে বাস উল্টে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোস্তফা কামাল (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
চট্টগ্রামের বাঁশখালীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অর্থায়নে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
নোয়াখালীর কবিরহাটে সোনার দোকানে ডাকাতির সময় শহীদ উল্যাহ (৫৫) নামে এক পাহারাদারকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
নাটোর জেলা কারাগারে অসুস্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ কে আজাদ সোহেল নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
আজ ৮ ডিসেম্বর, চাঁদপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে চাঁদপুর পাক হানাদার বাহিনীর বলয় থেকে মুক্ত হয়েছিল।
গাজীপুর-৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। অতীতেও মেহের আফরোজ চুমকি এই আসনে পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার, কারাবন্দি আলেমদের মুক্তি এবং শিক্ষাব্যবস্থায় ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলো বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে হেফাজতে ইসলাম।
এক দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ২৯ অক্টোবর থেকে হরতাল ও অবরোধ দিয়ে যাচ্ছে বিএনপি। তবে, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী রবিবার (১০ ডিসেম্বর) অবরোধ বা হরতালের মতো কর্মসূচি দিচ্ছে না দলটি।
পুলিশের কাজে বাধা ও গাড়িতে অগ্নিসংযোগ করার মামলায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াত ইসলাম রানাকে (৪৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)১০'র সদস্যরা।
ঝালকাঠি জেলার দুই অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন অনুমোদিত ৩৩৮ ওসির বদলি আদেশের তালিকায় তাদের নাম রয়েছে।