বাংলাদেশ

নওগাঁয় সড়কের পাশে রাখা ট্রাকে আগুন

নওগাঁয় সড়কের পাশে রাখা ট্রাকে আগুন

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সড়কের পাশে রাখা একটি খালি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাট চকগৌরি এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে ট্রাকটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ইঞ্জিনসহ ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে।

নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণার দায়ে ভান্ডারিয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার

নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণার দায়ে ভান্ডারিয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার

পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাসের হয়ে প্রচারণায় অংশ নেওয়াসহ নানা অভিযোগে ভান্ডরিয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অহিদুল ফরাজীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।   

কলাপাড়ায় মহিলা ভাইস চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ

কলাপাড়ায় মহিলা ভাইস চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমার ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায মাথা ও ডান হাতে আঘাত পেয়েছেন তিনি।

এমপি পদে লড়ছেন প্রাইভেট ক্লিনিকের পরিচ্ছন্নতাকর্মী

এমপি পদে লড়ছেন প্রাইভেট ক্লিনিকের পরিচ্ছন্নতাকর্মী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে প্রার্থী হয়েছেন একটি প্রাইভেট ক্লিনিকের পরিচ্ছন্নতাকর্মী মোছাম্মৎ রোকেয়া বেগম।

কালিয়াকৈরে চলন্ত ট্রাকে আগুন

কালিয়াকৈরে চলন্ত ট্রাকে আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথন এলাকায় চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

নবাবগঞ্জে কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের কমিটি

নবাবগঞ্জে কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের কমিটি

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কিন্ডার গার্ডেন স্কুলগুলোর কর্তৃপক্ষের উদ্যোগে কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের ১১ সদস্যের একটি কার্যকরী কমিটি গঠিত হয়েছে। 

সাজেদুলের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

সাজেদুলের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরীর (দীপু) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে আ.লীগ

১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে আ.লীগ

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে এ সমাবেশে করবে।

আবরোধের আগের রাতে রাজধানীতে ৪ বাসে আগুন

আবরোধের আগের রাতে রাজধানীতে ৪ বাসে আগুন

নির্বাচন ঠেকাতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধের আগের রাতে রাজধানীতে ৪ বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২ ডিসেম্বর) রাত ১১টার দিকে আগারগাঁওয়ে ভূঁইয়া পরিবহনের একটি বাসে, গাবতলী বাস টার্মিনালে পদ্মা লাইনের একটি বাসে এবং মিরপুর-১ এর ফুটওভার ব্রিজের নিচে বিআরটিসির একটি দুতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

আজ ঠাকুরগাঁও হানাদারমুক্ত দিবস

আজ ঠাকুরগাঁও হানাদারমুক্ত দিবস

৩ ডিসেম্বর। একাত্তরের এই দিনে পাকিস্তানি হানাদারদের কবল থেকে মুক্ত হয়েছিল ঠাকুরগাঁও। এ অঞ্চলে বীর মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াই আর মুক্তিকামী জনগণের দুর্বার প্রতিরোধে নভেম্বরের শেষ দিক থেকেই পিছু হটতে শুরু করে পাকিস্তানি সৈন্যরা। তাদের চূড়ান্ত পরাজয় ঘটে আজকের এই দিনে।