সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারসহ একদফা দাবিতে বিএনপির ডাকে দেশব্যাপী চলছে সর্বাত্মক অবরোধ।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বাংলাদেশ
ঢাকার ধামরাই উপজেলায় বিএনপির ১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধামরাই উপজেলার আমতা ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সিলেট রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী আন্তঃনগর এক্সপ্রেসের একটি কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে।
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে পাট বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২২ নভেম্বর) রাত আড়াইটার দিকে বালিয়াকান্দি-সোনাপুর আঞ্চলিক সড়কের ঘোড়ামারা ব্রিজে এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ির মাটিরাঙায় অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রাজশাহীর এয়ারপোর্ট থানা এলাকায় পুলিশের টহল গাড়িতে ককটেল হামলা হয়েছে। এ ঘটনায় পুলিশের দুইজন কনস্টেবল আহত হয়েছেন। বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে থাকা বায়া মাছের আড়তের দক্ষিণে নির্জন এলাকায় এ ঘটনা ঘটে।
রাঙ্গামাটিতে জুয়া খেলার সময় ঘটনাস্থল থেকে ১৭ জনকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
কুষ্টিয়ায় চৌড়হাস হাইওয়ে থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
রাজধানীর মগবাজার ফ্লাইওভার ও মোড়ে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১১টা থেকে অনুষ্ঠিত হবে। সভায় ৩০০ সংসদীয় আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে জানিয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, সভায় সভাপতিত্ব করবেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন আজ বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লি সফরে যাচ্ছেন। তাঁর এ সফরের মূল লক্ষ্য ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার সঙ্গে বৈঠক করা।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনে কাটা পড়ে আরিফ নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল পৌনে ৪টায় উপজেলার কায়েমপুর ইউনিয়নের গঙ্গানগর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ বগাবাড়ি এলাকার আকবর আলী খানের ছেলে।
হবিগঞ্জের বাহুবল উপজেলায় তেলবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রাউতগাঁও এলাকায় ঘটনাটি ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে এলোপাতাড়ি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টাস্কফোর্স ট্রীমের যৌথ অভিযান ৪ জন মাদক কারবারী, ৫৪ কেজি গাঁজা ও ১ টি মিনি পিকাপ ভ্যান আটক করে।
চাঁপাইনবাবগঞ্জে এক প্রবাসীর নগদ প্রায় ১০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে দেড়মাস ধরে নিখোঁজ রয়েছেন স্ত্রী।