সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুতে শূন্য হওয়া পটুয়াখালী-১ আসনে উপনির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
- জীবনের প্রতিটি অর্জন ধরে রাখতে ভিভো ভি৮০
- * * * *
- দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি
- * * * *
- নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে: জামায়াত
- * * * *
- আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর
- * * * *
- সিলেটে সুরমা নদী থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
- * * * *
বাংলাদেশ
কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ব্যাপক হতাহতের সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
শারদীয় দুর্গাপূজা উৎসবের আজ মহানবমী চলছে মণ্ডপে মণ্ডপে করছে মা দুর্গার কাছে আরদনা, বাজছে বিদায়ী সুর, এ মাহেন্দ্রক্ষণে সনাতন ধর্মাবলম্বীদের আনন্দ উপভোগ করতে পূজামণ্ডপে পরিদর্শন করেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল।
বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ১৩ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের কাছ থেকে ৫ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কিশোরগঞ্জের ভৈরবের রেল দুর্ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। সংস্থাটির পরিচালক (অপারেশনস ও মেনটেনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে এই কমিটির প্রধান করা হয়েছে।
কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ভৈরব পোস্ট অফিসের সহকারী পোস্ট মাস্টার হুমায়ুন কবির জাহাঙ্গীর (৫৫)।
আগামী ২৫ ও ২৬ অক্টোবর বেলজিয়ামে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’- এ যোগ দিতে ব্রাসেলসের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর মগবাজার থেকে চারটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- মো. আরমান ও মো. রফিকুল ইসলাম।
খুলনার বড়বাজারে ছয়তলায় অবস্থিত একটি ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এরপর এই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর ৫টায় উদ্ধারকাজ শেষ হয়।
গোপালগঞ্জের সদর উপজেলায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমে যাওয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আবারও করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে।
আগামী ২৮ অক্টোবর রাজধানীর মহা সমাবেশে সহিংসতা এড়িয়ে বিশাল শোডাউন করতে চায় বিএনপি।
সেই লক্ষ্যে চলমান কর্মসূচি সাজিয়েছে দলটি। তাইতো চলমান যুগপৎ আন্দোলনের অন্যতম সঙ্গী গণতন্ত্র মঞ্চের
সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা।
সতর্ক সংকেত জারি হওয়ায় বৈরী আবহাওয়ার কারণে প্রশাসন পর্যটকদের সোমবার বিকেলের মধ্যে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ ছাড়ার নির্দেশনা দেয়। কিন্তু তা তোয়াক্কা না করে সেন্টমার্টিন দ্বীপ ছাড়েননি আড়াই শতাধিক পর্যটক।
কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় তিনজনকে বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। বরখাস্ত করা তিনজন হলেন- যাত্রীবাহী ট্রেনের পেছন দিকে ধাক্কা দেওয়া মালবাহী ট্রেনের লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার ও গার্ড।
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি ২৫ হাজার টাকা করে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। সোমবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এ কথা জানান।