বাংলাদেশ

পূজা উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে ৭ দিন

পূজা উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে ৭ দিন

সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে সাত দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

বিএনপিকে নির্বাচনে আনার দায়িত্ব আওয়ামী লীগের নয় : স্থানীয় সরকার মন্ত্রী

বিএনপিকে নির্বাচনে আনার দায়িত্ব আওয়ামী লীগের নয় : স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন,  বিএনপিকে নির্বাচনে আনার দায়িত্ব আওয়ামী লীগের নয়।তিনি বলেন,  দেশে নির্বাচন করার কাজ সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের। 

বাংলাদেশ ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি : প্রবাসী কল্যাণমন্ত্রী

বাংলাদেশ ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি : প্রবাসী কল্যাণমন্ত্রী

বাংলাদেশ ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল শান্তিপ্রিয় মানুষের নিরাপদ আবাসভূমি বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও সম্পূর্ণ ভূখন্ড ফিরিয়ে দিলেই সমস্যার সমাধান : রওশন এরশাদ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও সম্পূর্ণ ভূখন্ড ফিরিয়ে দিলেই সমস্যার সমাধান : রওশন এরশাদ

গাজায় ফিলিস্তিনীদের ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতীয়  সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

তলে তলে আসলে কিছুই হয় নাই : মির্জা ফখরুল

তলে তলে আসলে কিছুই হয় নাই : মির্জা ফখরুল

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাস করে না। শুক্রবার নরসিংদীতে দুই ছাত্র নেতাকে কমান্ড কায়দায়, সম্পূর্ণ আইন-কানুনকে ভঙ্গ করে গ্রেপ্তার করেছে। বারবার বলে তলে তলে সব হয়ে গেছে। কেনো বলেন? আসলে কিছুই হয় নাই।

জুস খেয়ে ‘গণঅনশন’ ভাঙলেন বিএনপি নেতারা

জুস খেয়ে ‘গণঅনশন’ ভাঙলেন বিএনপি নেতারা

দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে ডাকা গণঅনশন ফলের রস খেয়ে ভাঙলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা।

কুষ্টিয়ায় বিএনপির অনশন কর্মসূচি

কুষ্টিয়ায় বিএনপির অনশন কর্মসূচি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কুষ্টিয়ায় অনশন কর্মসূচি পালন করছে বিএনপি।

কুমারখালীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

কুমারখালীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরতে শান্তি সমাবেশ করেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা আওয়ামী লীগ। সমাবেশ উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি, বিভিন্ন উন্নয়ন চিত্রের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড সহকারে মিছিল নিয়ে আসেন।

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু

মাগুরার শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের কচুবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিএনপির ‘গণঅনশন’ শুরু

বিএনপির ‘গণঅনশন’ শুরু

দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে ডাকা ‘গণঅনশন’ শুরু হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজ বেলা ১১টা ৫ মিনিটে নয়াপল্টনে এ কর্মসূচি শুরু হয়।

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে ৬ নৌকাসহ ১৯ জেলে আটক

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে ৬ নৌকাসহ ১৯ জেলে আটক

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে নোটাবেঁকী বন অফিস সংলগ্ন রায়মঙ্গল নদীতে অবৈধভাবে মাছ ধরায় ১৯ জেলেকে আটক করেছে বুড়িগোয়ালিনী বন স্টেশনের সদস্যরা। 

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩২

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩২

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৬টা থেকে শনিবার (১৪ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মাগুরার শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

মাগুরার শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

মাগুরার শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন একজন। শনিবার (১৪ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ৫

নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গুদনাইল এলাকার শারমিন স্টিল মিলে গ্যাস লাইনের মিটার বিস্ফোরিত হয়েছে। এতে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

সিলেটে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

সিলেটে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

সিলেটে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ ও বর্তমান সভাপতি নাজমুল ইসলামের নিয়ন্ত্রণাধীন নেতা-কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটেছে।