মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ১২ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে ৬ জন।
- ফেনীতে ইয়াবা মামলায় এক ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড
- * * * *
- আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্য, বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার
- * * * *
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
- * * * *
- নাঙ্গলকোটে অসহায় ৪০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
- * * * *
- বগুড়ায় খড় ও ময়লায় আগুন দিয়ে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ বলে অপপ্রচারের দাবি
- * * * *
বাংলাদেশ
গত ২২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হলো এই অক্টোবরে। কিশোরগঞ্জের নিকলিতে এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অতি বৃষ্টির কারণে কর্মী-সমর্থকদের দুর্ভোগ ও দেশবাসীর বিড়ম্বনার কথা বিবেচনা করে আগামীকালের শনিবার (৭ অক্টোবর) রাজধানীর কাওলায় অনুষ্ঠেয় জনসভা স্থগিত করেছে আওয়ামী লীগ।
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল পশ্চিম পাড়া এলাকায় দেয়াল ধ্বসে ফরিদুল ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিতে ফের টাঙ্গাইলের যমুনা নদীসহ জেলার ছোট-বড় সব নদ-নদীর পানি বেড়েছে। টানা বৃষ্টির কারণে জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে রোপনকৃত ধানের চারা, শাক-সবজিসহ ফসলি জমি তলিয়ে গেছে।
সাভারে শাখা সড়ক ও মহাসড়কে বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ।
রাজশাহীর গোদাগাড়ীতে বিয়ের রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার খারিজাগাতি মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
'জন্ম-মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ পালন করা হয়েছে।
নড়াইলের লোহাগড়ায় আজিম শেখ (১৮) নামে এক কিশোরের হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সঙ্গে থাকা দুই বন্ধু আহত হয়েছেন।
দিনাজপুরের বিরামপুরে সারা দেশের ন্যায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
রংপুরে খাদ্য অধিদপ্তরের সরকারি ৪৭০ বস্তা গম পাচারকালে জব্দ করেছে পুলিশ। এ সময় গম পরিবহনের একটি কাভার্ডভ্যানসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দুটি এবং সালথা উপজেলার একটি গ্রাম লন্ডভন্ড হয়েছে এক থেকে তিন মিনিটের ঘূর্ণিঝড়ে। বৃহস্পতিবার বিকাল এবং সন্ধ্যার দিকে এ ঘূর্ণিঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে কয়েকশ গাছপালা।
মানিকগঞ্জে আকস্মিক ঘূর্ণিঝড়ে তিনটি গ্রামের বাড়ি-ঘর, শতশত গাছপালা উপড়ে গেছে। এছাড়া ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা।
লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজনের মৃত্যু হয়েছে । ৬ অক্টোবর (শুক্রবার) দুপুর ২টার দিকে ওই উপজেলার তুষভান্ডার ইউনিয়নের টেপাটারি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যুক্তরাষ্ট্র সফরে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কারও সঙ্গে কথা হয়নি। আমার মনে পড়ে না, এ ধরনের কোনো কথা হয়নি। কেউ জিজ্ঞেসও করেনি। ২০০৭ এ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে অভিজ্ঞতা, এরপর এটা কেউ চায়?’
লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের তিস্তা নদীর চর থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালের দিকে তিস্তার চর থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়।