লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নে বজ্রপাতে রসুল মিয়া রাসেল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বুমকা গ্রামে এ ঘটনা ঘটে।
- চুয়েটে আবারও সর্বাত্মক শাটডাউন ঘোষণা
- * * * *
- পিরোজপুরে অর্থনৈতিক শুমারির ফলাফল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- * * * *
- ঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর
- * * * *
- বিমানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ
- * * * *
- দেশে ৫৬ শতাংশ প্রাণিজ আমিষ জোগান দেয় প্রাণিসম্পদ খাত: রাষ্ট্রপতি
- * * * *
বাংলাদেশ
রাজধানীর পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সুনামগঞ্জের জামালগঞ্জে স্বামীর ওপর অভিমান করে দুই ছেলে ও এক মেয়েসহ এক মা বিষপান করেছে। এতে তিন সন্তানের মৃত্যু হয়েছে।
মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট লঘুচাপে দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলায় গত কয়েকদিন থেকে বৃষ্টিপাত হচ্ছে। এতে দিনাজপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া ৩ নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। সন্ধ্যা নাগাদ এসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে তিনটি ওয়ান শুটার গানসহ (এলজি) দুই তরুণকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
হাতজোড় করে ক্ষমা চেয়ে ওমরাহ হজের উদ্দেশে দেশ ছাড়ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নে হামিদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন শনিবার রাত ৩টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লা......ওয়া ইন্না ইলাই হি রাজেউন ।দির্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত রাইস কুকার থেকে আবারো পৌনে দুই কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
নাটোরের নলডাঙ্গায় পিস্তল ঠেকিয়ে জাহাঙ্গীর নামের এক পেঁয়াজ ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।শনিবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের হাপানিয়া হতে বাঁশভাগ সড়কের আলমের মোড়ে এ ঘটনা ঘটে।
রাজশাহী বিভাগের ৬ জেলায় গত সাড়ে ৮ মাসে রেললাইনে ৮৪ জনের মৃত্যু হয়েছে। গড়ে প্রতিমাসে নয়জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাবনাতে ১৩ জন, নাটোরে ১১ জন ও রাজশাহীতে ৪ জন, সিরাজগঞ্জে ১৫ জন। এ ছাড়া বগুড়া, সান্তাহার ও জয়পুরহাট মিলে ৫২ জনের মৃত্যু হয়েছে।
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ময়মনসিংহ থেকে ঝারিয়াগামী ঝারিয়া লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর ময়মনসিংহ থেকে ঝারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রাজধানীর তেজগাঁও থানার বসুন্ধরা মার্কেট গলির একটি বাসায় স্বামীর সাথে অভিমান করে বর্ষা আক্তার (১৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
কুষ্টিয়া প্রেস ক্লাবের (কেপিসি) দ্বি-বার্ষিক নির্বাচনে আবারো রাশেদুল ইসলাম বিপ্লব সভাপতি ও সোহেল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রেস ক্লাব চত্বরে শনিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১০টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ মাথা ঘামাচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
খাগড়াছড়ির পানছড়িতে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় ট্যালকম পাউডার ও ১ কেজি গাঁজাসহ চোরাচালান চক্রের ২ জনকে আটক করেছে পুলিশ।
রাজধানীর যাত্রাবাড়ী দনিয়া কলেজের সামনের রাস্তায় সড়ক দুর্ঘটনায় রাসেল মিয়া (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।