সরকার পতনের একদফা দাবিতে বরিশাল থেকে পিরোজপুর ৮০ কিলোমিটার রোডমার্চ করবে বিএনপি। শনিবার (২৩শে সেপ্টেম্বর) সকাল ১০ টায় বরিশাল শহরের বেলপার্ক থেকে রোডমার্চটি শুরু হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ
ফরিদপুরে গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে তুলসী রানী সরকার (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রাজবাড়ী জেলা সদরের ডাঙ্গীপাড়ায় ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
যশোরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে সন্ধ্যায় দেশে ফিরবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় কান্তি রানী নামে এক নারী নিহত হয়েছেন।
ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়িয়া মাদরাসার সামনের সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহাসিন ফকির (২৩) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ আজ। এ সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যৌথ সভার পর তৃণমূল নেতাকর্মীদের সঙ্গেও আলাদা বৈঠক করেছেন দুই মহানগর নেতারা।
ফরিদপুরের বোয়ালমারীতে তুষার প্রামাণিক (৩২) নামের এক যুবলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী গ্রামের বাসিন্দা ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফরিদ প্রামাণিকের ছেলে।
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ডাক্তার বাড়ী গেইট নামক স্থানে হাইওয়ে পুলিশের টহল পিকআপ ও বিদেশী যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ পুলিশসহ ৭ জন আহত হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আজকে এই সরকার পতনের লক্ষ্যে সারা বাংলাদেশ ফুঁসে উঠেছে। মিছিল, পদযাত্রা, রোডমার্চ হচ্ছে। আপনারা প্রস্তুতি নিন, আমরা এমন আন্দোলন করবো সরকারের মসনদ ভেঙে খানখান হয়ে যাবে।
রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে দোকান কর্মচারীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এতে ঢাবির অন্তত ৮ শিক্ষার্থী আহত হয়েছেন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কুনলিকা (৫৫) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজধানীর মিরপুর কমার্স কলেজের সামনের সড়কে জমে ছিল বৃষ্টির পানি। সেখানে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে ঝালকাঠির একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন। তাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নে।
কক্সবাজারের টেকনাফে ৪টি স্বর্ণের বারসহ আরাফাত নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ স্থলবন্দর থেকে বের হওয়ার সময় স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।
ফরিদপুরের বোয়ালমারীতে পারিবারিক কলহের জের ধরে এক যুবক আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে চরবর্ণী গ্রামে এ ঘটনা ঘটে।