পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠক করেছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান।বুধবার (২০ সেপ্টেম্বর) জাতিসঙ্ঘ সদর দফতরে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সাইড লাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ
সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তির একদফা দাবি আদায়ে ১৫ দিনের যুগপৎ আন্দোলনের কর্মসূচিতে পরিবর্তন করেছে বিএনপি।
ইউরোপীয় ইউনিয়ন পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম।
কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে জারিফ নামের (১৮মাস) এক শিশুর মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার গাজীপুর বারিকবাজার এলাকার মৃত ইসকত আলীর স্ত্রী খলেসা বেগম (৭০) এবং একই উপজেলার মৃত ধীরেনের ছেলে শ্রী ততন হরিদাস (৪০)।
কুষ্টিয়ায় পদ্মার চরাঞ্চলে শিক্ষার আলো জ্বালানো প্রথম স্কুল চর ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন ভাঙনের মুখে দাঁড়িয়ে। পদ্মা নদী থেকে আর মাত্র ৫ মিটার দূরে আছে বিদ্যালয়টি। স্কুলের দুপাশে ইউ প্যাটার্নে ভেঙে বেশখানিক ঢুকে পড়েছে প্রমত্তা নদী। যেকোনও মুহূর্তে বিদ্যালয়টি ভেঙে নিয়ে যাবে বলে আশঙ্কা এলাকাবাসীর।
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ব্যবসায়ী শাহিদুল ইসলাম (৫৩) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটকৃতদের মধ্যে ২ জন আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।
বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় রিমন হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিক মাছ ধরা এবং অন্যান্য মানবিক কর্মকান্ডের কারণে ভঙ্গুর সামুদ্রিক পরিবেশের ক্ষতির হাত থেকে বিশ্বের মহাসাগর এবং নদীগুলোকে রক্ষায় মেরিন বায়োডাইভারসিটি অব এরিয়াজ বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন (বিবিএনজে) চুক্তিতে স্বাক্ষর করেছেন।
যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপির ওপর নিষেধাজ্ঞা আরোপের পর এক দশক পেরিয়ে গেলেও এখনো এই সুবিধা ফিরিয়ে আনতে পারেনি বাংলাদেশ।
ফরিদপুর ভাঙ্গা রেল সড়কের ১৫শ প্যান্ডেল ক্লিপ খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা, এতে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ফরিদপুর ভাঙ্গার রেল যোগাযোগ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন।
অ্যানেস্থেসিওলজিস্টদের ফি বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে অস্ত্রোপচার বন্ধের ঘোষণা দিয়েছেন বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল-মালিকরা।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক মাহজুজ লটারি জিতে রাতারাতি কোটিপতি বনে গেছেন সৌদি আরবে বসবাসরত এক বাংলাদেশি প্রবাসী।
সরকার পতনের এক দফা দাবীতে আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সিলেট অভিমুখে বিএনপির তারণ্যের রোডমার্চ।
যশোরের বেনাপোল বন্দর দিয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ২৭ হাজার ৭৮০ ব্যাগ স্যালাইন ভারত থেকে আমদানি করা হয়েছে।