আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এনে রেজা কিবরিয়ার সঙ্গে নুরুল হক নুরের বিভক্তি হয়েছে আগেই। এবার দুই পক্ষই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পাল্টাপাল্টি কমিটি দিয়েছে। এর মধ্য দিয়ে দুই পক্ষ সাংগঠনিকভাবেও বিভক্ত হয়ে পড়ল।
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
- উদ্ধার অভিযানে দক্ষতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রশিক্ষণ
- * * * *
বাংলাদেশ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতের সাথে পুলিশ সংঘর্ষে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। ওই সময় পুলিশের গুলিতে ডাকাত দলের এক সদস্য আহত হয়েছেন। অভিযানে ডাকাতির লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ৯ ডাকাত সদস্যকে আটক করা হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সাপের দংশনে সুনিতা বিশ্বাস (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টায় তাকে সাপে দংশন করলে মধ্যরাতে সে মারা যায়। ওই নারী উপজেলার শেখর ইউনিয়নের চাপখন্ড গ্রামের গোলক বিশ্বাসের স্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২৫ কেজি গাঁজাসহ তিন নারী পাচারকারীকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া এলাকার চাপিয়া-আদ্রা সড়ক থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোন আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‘দরবেশ বাবা’ পরিচয়ে প্রতারণার মাধ্যমে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তার কাছ থেকে সাত কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে দলীয় শৃঙ্খলাবিরোধী বক্তব্য ও পাসপোর্ট পুড়িয়ে ফেলার ঘটনায় আদম তমিজী হককে দল থেকে বহিষ্কার করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
রাজশাহীর চারঘাট থানা ওসির ঘুষ চাওয়ার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়ার পর টনক লড়ে প্রশাসনের।
আবারও নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্য এলাকা এখন স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। পুরো পার্বত্যঞ্চলকে সাজাতে এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
জনপ্রশসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশে এখন গ্রাম আর শহরের মধ্যে কোন পার্থক্য নেই। গ্রামকে শহরে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার।
আজ রবিবার দুপুরে শেরপুর শহরের মোবারকপুর কইনেপাড়ায় মৃগী নদীতে সাতার শিখতে গিয়ে পানিতে ডুবে কাজল (১৬) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত কাজল মোবারকপুর কইনেপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেবরা গত দুই বছর ধরে সরকার পতনের একদফা আন্দোলন করে যাচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার তিনজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বরিশালের হিজলা উপজেলার দুর্গম চরে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র অস্ত্রসহ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত মধ্য রাতে ওই উপজেলার চরগৌরবদী ইউনিয়নের কানাবগীর চরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বগুড়ায় বিএনপির তারুণ্যের রোডমার্চ উপলক্ষে রবিবার সকাল থেকেই নাটোরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে সরকার দলের সমর্থকরা।