বিয়েতে রাজি না থাকার পরও পারিবারিরক ভাবে বিয়ে দেওয়ার চেষ্টা করায় রুবিনা খাতুন (১৬) নামের দশম শ্রেণির এক স্কুলছাত্রী অভিমানে আত্মহত্যা করেছেন।
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
- উদ্ধার অভিযানে দক্ষতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রশিক্ষণ
- * * * *
বাংলাদেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) শেখ বিল্লাল হোসেন।
মুন্সিগঞ্জের শ্রীনগরে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা নিয়ে রাসেলকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘাতক নিহতের স্ত্রীর বড় ভাই বোন শেখ রহমান (৩২)।
দেশে প্রথমবারের মতো ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিচ্ছেন স্থানীয় সরকার পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধিরা। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করেছে সরকার। একইসাথে ডিম আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, প্রথমে অল্প পরিমাণে ডিম আমদানি করা হবে। এরপরও যদি দাম না নিয়ন্ত্রণে থাকে তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে।
ফায়ার সার্ভিস অধিদফতরের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো: তাজুল ইসলাম বলেছেন, রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে কোনো ফায়ার সেফটি ছিল না। প্রাথমিক ফায়ার ফাইটিংয়ের কোনো ব্যবস্থাই ছিল না। ফুটপাত ও সড়কে দোকান থাকায় ও মানুষের কারণে আগুন নিয়ন্ত্রণে সমস্যা হয়েছে। পানির পর্যাপ্ত ব্যবস্থাও ছিল না।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আগামীকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে।
দেশে প্রথমবারের মতো জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকারপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে প্রতি বছর ১৪ সেপ্টেম্বর জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে লাগা আগুনের সূত্রপাত কাঁচা বাজারের প্রবেশ মুখে থাকা হক বেকারি থেকে।
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তা পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে আরো সময় লাগবে। ভেতরে ধোঁয়ার কুণ্ডলী রয়েছে, আর কয়েক জায়গায় হালকা হালকা আগুন জ্বলছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮টি সোনার দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এবার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে র্যাব, পুলিশ, বিজিবি ও সশস্ত্র বাহিনীর সদস্যরা।
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে লাগা ভয়াবহ আগুন সাড়ে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করতে তাদের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১০ মিনিটের মধ্যে পুরো মার্কেটে আগুন ছড়িয়ে যায়। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। বুধবার (১৩ সেপ্টেম্বর) দিনগত ভোর পৌনে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাজধানীর গুলশানে একটি ভবনের ১১তলা থেকে নিচে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে গুলশান-২ এর ৩৫ নম্বর রোডের একটি ভবনের ১১তলায় বাইরের দিকে এসি মেরামতের সময় নিচে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।