বাংলাদেশ

সবুজবাগ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সবুজবাগ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁও এলাকার একটি বাসা থেকে শাহিন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সবুজবাগ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে।

লক্ষ্মীপুরে থানা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

লক্ষ্মীপুরে থানা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের ১৭ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে কাজী মামুনুর রশিদ বাবলুকে আহ্বায়ক ও তাজু ভূঁইয়াকে সদস্য সচিব মনোনীত করা হয়।

পদ্মা সেতু হয়ে পরীক্ষামূলক ট্রেন ভাঙ্গা যাচ্ছে সকাল ৯টায়

পদ্মা সেতু হয়ে পরীক্ষামূলক ট্রেন ভাঙ্গা যাচ্ছে সকাল ৯টায়

আগামী ১০ অক্টোবর আনুষ্ঠানিক ট্রেন চলাচলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এর আগেই বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক ট্রেন যাচ্ছে।

নতুন কর্মসূচি দিল জামায়াত

নতুন কর্মসূচি দিল জামায়াত

আগামী শুক্রবার ঢাকা মহানগরীতে এবং রবিবার (১০ সেপ্টেম্বর) দেশের অন্যান্য মহানগরীতে শান্তিপূর্ণ মিছিলের কর্মসূচি ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।

বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

সিলেটের বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম সাইদুল রহমান (১৮)। আজ বুধবার বিকলে সাড়ে ৩টায় বিশ্বনাথ বৈরাগী বাজার-সিংগেরকাছ বাজার সড়কের শেখেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইদুল উপজেলার দৌলতপুর ইউনিয়নের পশ্চিমগাঁও গ্রামের আফরোজ আলীর ছেলে। 

প্রথম আলোর পীরগঞ্জ প্রতিনিধির ইন্তেকাল

প্রথম আলোর পীরগঞ্জ প্রতিনিধির ইন্তেকাল

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও প্রথম আলো পীরগঞ্জ প্রতিনিধি এবং পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক কাজী নুরুল ইসলাম (৬৫) ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইলাহি রাজিউন)।

শিশু শিক্ষার্থীকে পিটিয়ে জখম করল মাদরাসা শিক্ষক

শিশু শিক্ষার্থীকে পিটিয়ে জখম করল মাদরাসা শিক্ষক

হোম ওয়ার্ক না করায় আফান রহমান ফারাহান নামের সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে নির্মমভাবে পিটিয়েছে এক মাদরাসা শিক্ষক। শিশুকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছ।

মুন্সীগঞ্জে আ‘লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৭

মুন্সীগঞ্জে আ‘লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৭

মুন্সীগঞ্জ সদরের আধারা ইউনিয়নের বকুলতলা গ্রামেএলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে এক শিশুসহ ৪ জন গুলিবিদ্ধসহ ৭ জন আহত হয়েছে।

মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুরে পানিতে ডুবে আফ্রিদি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে মো. ইমরান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রেলস্টেশনের ৩০০ গজ উত্তরে ইসলামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বরগুনায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বরগুনায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বরগুনার পৌর এলাকায় নিজ ঘরে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মোসা. ফারজানা আক্তার (১৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলা শহরের ক্রোক প্রাইমারি এলাকা থেকে মরদেহেটি উদ্ধার করা হয়।

ইন্দোনেশিয়ার সাথে সহযোগিতার নতুন উপায় অন্বেষণের জন্য রাষ্ট্রপতির আহ্বান

ইন্দোনেশিয়ার সাথে সহযোগিতার নতুন উপায় অন্বেষণের জন্য রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন আজ বলেছেন, ব্যবসা ও বাণিজ্য দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

প্রতিক্রিয়াশীল জঙ্গীবাদী শক্তি যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে : মেয়র তাপস

প্রতিক্রিয়াশীল জঙ্গীবাদী শক্তি যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে : মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন,প্রতিক্রিয়াশীল, সাম্প্রদায়িক ও জঙ্গীবাদী শক্তি যেন এদেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।