আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতৃত্বে স্বাধীনতা বিরোধীরা আজও দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। তারা স্বাধীনতার বিরুদ্ধে আঘাত আনতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থেকে মোকাবেলা করতে হবে।
বাংলাদেশ
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ২২ মামলার আসামি জুবায়ের পারভেজকে গ্রেফতারে অভিযান চালাতে গিয়ে এক পুলিশ সদস্যের নাজেহাল হওয়ার খবর পাওয়া গেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের উদ্যোগে রবিবার সন্ধ্যায় ফ্লোরিডায় ওয়েস্ট পামবীচে একটি রেস্টুরেন্টের মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রামের রৌমারীতে ৩৫ ভূমিহীন হরিজন পরিবারের আবাসনের দাবিতে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন ধরে ভাসতে থাকা ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
রাজধানীর কেরাণীগঞ্জের গদারবাগ এলাকায় একটি কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। এ ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীকে খুলনায় দাফন না করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
নোয়াখালীর সেনবাগ ভূমি অফিসের পুকুর থেকে আসকার ইকবাল আজগর (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কয়লা সংকটে বন্ধের ১৬ দিন পর আবার চালু হয়েছে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। সোমবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় এ কেন্দ্রটিতে ৪শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। উৎপাদনের সঙ্গে সঙ্গে সেই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে।
রাজধানীর বাড্ডা ও টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সপ্তাহব্যাপী টানা ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে, যা জনজীবনে সৃষ্টি করেছে দুর্ভোগ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর লাশ এক নজরে দেখার জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে ভিড় করেছেন উৎসুক জনতা।
কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে বিশেষ অভিযান চালিয়ে মামাতো ভাইকে এলোপাতাড়ি গুলি ছোড়ার ঘটনায় মনছুর আলম (৩৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তি সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বাহারছড়া এলাকার জহির আহাম্মদের ছেলে।
শেরপুরের শ্রীবরদী উপজেলার লংগরপাড়া গ্রামের এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে জামালপুরের দয়াময়ী মোড় যৌনপল্লীতে বিক্রির অভিযোগে লোকমান মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
বগুড়ার শেরপুরে বিদ্যুৎচালিত পাম্পের মাধ্যমে জলাশয় সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. বাবু মিয়া (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।