কিশোরগঞ্জে পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে কিশোরগঞ্জ ও ভৈরবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
বাংলাদেশ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বাঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী আজ জেলায় উদযাপিত হচ্ছে।
জয়পুরহাট রেলস্টেশনের উত্তর পাশে রেললাইন পার হওয়ার সময় আজ মঙ্গলবার সকাল ৯টায় গ্যাংকার ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬০ বছর বয়সের অজ্ঞাতনামা এক মহিলার মৃত্যু হয়েছে।
পটুয়াখালী জেলা কারাগারে মোসলোম আলী খলিফা (৬৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় জেলা কারাগারে এ ঘটনা ঘটে। মৃত মোসলেম আলী খলিফা কলাপাড়া উপজেলার সলিমপুর গ্রামের মৃত ছলেম উদ্দিন খলিফার ছেলে।
কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সোয়া ৪টার দিকে বরইতলী ইউনিয়নের সবুজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কয়েকদিনের টানা বর্ষণে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের সাত থেকে আটটি গ্রামের হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিক উদ্বোধন হবে আগামী ৭ অক্টোবর (শনিবার)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টার্মিনালের উদ্বোধন করবেন।
রাজশাহীতে ছেলের হাসুয়ার আঘাতে রুস্তম আলী (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জের হরিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৫ জন।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা-বিভাগ।
গত কয়েকদিনের টানা বর্ষণে ও পাহাড়ি ঢলে দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন জায়গায় সড়ক ডুবে যাওয়ায় সোমবার (৭ আগস্ট) থেকে লংগদুর সাথে এবং আজ (মঙ্গলবার-৮ আগস্ট) সকাল ১০টা থেকে সাজেকের সাথেও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
হয়রত মুহাম্মদ (সা.) ও পবিত্র কোরআন শরীফ নিয়ে কটূক্তিকারী আসাদুজ্জামান আসাদ নুরকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে অভিযান চালিয়েছেন আমতলী থানা পুলিশ। কিন্তু আসাদ নুর পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।
গাজীপুরের কাপাসিয়া সদর ইউনিয়নের বরুন গ্রামে নবজাতকের আলোর মুখ দেখাতে গিয়ে জীবন দিতে হলো রোজিনা বেগম (৩৭) নামে এক গৃহবধূর।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদী ডহরি-তালতলা খালে ট্রলারডুবির দুই দিন পর নিখোঁজ থাকা দুই শিশু তোরান (৭) ও মাহির শেখের (৫) মরদেহ উদ্ধার হয়েছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রকে নিরাপদ এবং অসাম্প্রদায়িক মানবতাবোধকে বাঁচিয়ে রাখতে হলে বিএনপি নামক অপশক্তিকে প্রতিহত করতে হবে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গেলে কয়েক দিন ধরে ভারি বর্ষণ ও মাতামুহুরী নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বান্দরবানের লামা, কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় বন্যা দেখা দিয়েছে। এতে তিন উপজেলার প্রায় সাড়ে ৫ লাখ মানুষ এখন পানিবন্দি অবস্থায় জীবনযাপন করছেন।