বঙ্গোপসাগরের সুন্দরবন-সংলগ্ন হিরন পয়েন্ট এলাকায় ইঞ্জিন বিকল হয়ে আবুল কালামের মালিকানাধীন এফবি জুবায়দুল হক নামের একটি ট্রলার তিন দিন ধরে ১১ জেলেসহ ভাসছে।
বাংলাদেশ
রাজধানীর খিলক্ষেত থেকে মানব পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় আটকে রাখা দুই নারীকেও উদ্ধার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো, রোস্তম আলী ওরফে সৈকত (৪৫), হাজেরা বেগম (৩৫), সোহেল মিয়া (২৫), বাইজিদ হোসেন (২২)।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন হবে। তারাই সবকিছু নির্ধারণ করবেন।
পঞ্চগড়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে ফিরোজ আহমেদ নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। সহকর্মীদের দেওয়া তথ্য মতে, নিজের ব্যবহৃত রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন ফিরোজ।
গাজীপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান ও সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হন আর ৮ জন।
আসামিকে আশ্রয় দেওয়া ও পুলিশের কাজে বাধা দেওয়ায় গণঅধিবার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় বিচারিক আদালতের রায়কে ‘ফরমায়েশি’ উল্লেখ করে আজ শুক্রবার প্রতিবাদ সমাবেশ করবে দলটি।
বরিশাল বিভাগের বিভিন্ন নদীর পানি কিছুটা কমছে। আবার কোন নদীর পানি আরও বেড়েছে। বৃহস্পতিবার ৯টি নদীর পানি বিপৎসীমার উপরে প্রবাহিত হয়েছে। আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করে প্রবাহিত হয়েছে।
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। তাছাড়া, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরও ৫২ জন আক্রান্ত হয়। বৃহস্পতিবার চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মশা নিধনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পদায়নের জন্য অনুরোধ জানিয়েছেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম।
ভোলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জেলায় দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। জনবল এবং শয্যা সংকটের কারণে রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমসিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
নাটোরের গুরুদাসপুরে ২০ কেজি গাঁজাসহ লুৎফর রহমান (৪৬) নামে মাদক সম্রাটকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে আটক মাদক ব্যবসায়ী গুরুদাসপুরের চাপিলা ইউনিয়নের সাধুপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
গাজীপুরের কালিয়াকৈরে এইচএসসি পরীক্ষার্থী মোদাচ্ছির ইসলাম রাফিকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে আল আমিন বিশ্বাস রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার তাকে গ্রেফতার করা হয়।
আগামী ৬ আগস্ট রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের এই ‘বিশেষ বর্ধিত সভা’ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের দায়ের করা মামলায় অবৈধ সম্পদ অর্জনের দায়ে তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানের বিচারের রায় স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে।
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ আসনের সাবেক এমপি সালাউদ্দিন আহমেদকে অবশেষে গ্রেফতার দেখিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।