প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, স্বৈরাচারী ও উগ্রপন্থীদের সহিংস থাবা মোকাবিলা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ।
- রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
- * * * *
- দেবহাটায় চুরি মামলায় দুই আসামি গ্রেপ্তার
- * * * *
- আগামীকাল থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক
- * * * *
- চিকিৎসা কার্ডের নামে নারীদের তথ্য নিয়ে প্রতারণার অভিযোগ
- * * * *
- পর্যটকদের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা চালু করল মালদ্বীপ
- * * * *
বাংলাদেশ
জয়পুরহাটে বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ কর্মসূচি চলাকালে শহরের রেলগেট এলাকায় দু’দলের সংঘর্ষে উভয় দলের অন্তত ৩৭ জন আহত হয়েছে।
বরিশাল বিভাগের বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। মঙ্গলবার তজুমুদ্দিন পয়েন্টে সুমরা ও মেঘনা নদীর পানি বিপৎসীমার (২.২২ মিটার) ৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে নানা-নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের বালিয়াগড়া গ্রামে।
নোয়াখালীর কবিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে এক নিরাপত্তা প্রহরী মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাটইয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মো.বাহার (৫০) পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের আনিসুল হকের ছেলে।
রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনে কাটা পরে মাহিম (১৬) বছরের এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মালিবাগ রেলগেটে এ ঘটনাটি ঘটে।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে হারিয়ে বিজয়ী হওয়ার পর তাকে ফুলের মালা পরানোর অভিযোগে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।
লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি কেন্দ্র করে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে কৃষক দলের মো. সজীব নামের এক কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে।
প্রেমের টানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় আড়াই হাজার মাইল পথ পাড়ি দিয়ে পাবনার সুজানগরে প্রেমিক রায়হান মণ্ডলের কাছে ছুটে এসেছেন মালয়েশিয়ান তরুণী নুর শাহিদা (২৬)।
নরসিংদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পুষ্প রাণী সাহা (৭১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুলাই) রাতে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নানা অপরাধে জড়িয়ে কয়েক বছর আগেই পুলিশের কনস্টেবলের চাকরি হারান মেহেদী হাসান আব্বাস। পরে গড়ে তোলেন ডাকাত দল। এখন পর্যন্ত দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।
জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন, মো. নাজমুল হোসেন (২২), মো. তানভীন মাহতাব (২৫) এবং মোসা. মায়া তানিয়া (২১)।
কিশোরগঞ্জে পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে এবং বিএনপির নেতাকর্মীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে।
চিকিৎসায় অবহেলার কারণে নবজাতকের মৃত্যু ও মায়ের জীবন মৃত্যুঝুঁকিতে ফেলার অভিযোগে করা মামলায় গ্রেফতার রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসক জামিন পেয়েছেন।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক গৃহবধূর মাটিচাপা দেওয়া অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর পরিবারের অভিযোগ, যৌতুক না পেয়ে ওই গৃহবধূর স্বামী ও শাশুড়ি তাঁকে হত্যার পর মাটিচাপা দিয়েছেন। গতকাল সোমবার (১৭ জুলাই) রাত একটার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিএনপি যতই মারামারি, পাল্টাপাল্টি হুমকি দিক না কেন আওয়ামী লীগ সরকার সংবিধান থেকে এক চুলও নড়বে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।