গাজীপুরে ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ইজিবাইকের চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সিটি করপোরেশনের সদর থানাধীন আফারখোলা এলাকার মোহাম্মদ আলীর গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহতের নাম-সুজন (৩২)। তিনি কুড়িগ্রামের রৌমারী থানার হেলিপ্যাড এলাকার বাদশা মিয়ার ছেলে।
বাংলাদেশ
গণ অধিকার পরিষদে রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের রেষারেষি আরো জটিল আকার ধারণ করেছে। এবার সংগঠনের সদস্য সচিব নুরুল হক নুর ও কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো: রাশেদ খানকে অব্যাহতি দিয়েছেন রেজা কিবরিয়াপন্থী নেতারা।
শরীয়তপুরে ছাদে উঠে টিকটক ভিডিও ধারণের সময় বজ্রপাতের কবলে পড়ে দুই তরুণী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ওই তরুণীদের নাম মেঘলা আক্তার (২৫) ও ইয়াসমিন আক্তার (২১)।
দেশে ভয়াবহ এক পরিস্থিতি চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করে দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেয়াই বিএনপির লক্ষ্য।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের সংবিধান অনুযায়ী, কোন বর্হিশক্তির পরামর্শে নয়।
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সরকারের কাছে নির্বাচন কমিশনের হাত-পা বাঁধা। বিশ্বের অনেক দেশের সরকার নির্বাচন ব্যবস্থা কুক্ষিগত করতে পারে না।
জাতিসঙ্ঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালকে জড়িয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অমূলক উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
যশোরের শার্শায় সাপের কেটে শাহারা (১১) নামের পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শাহারা গোড়পাড়া বড়বাড়ির নাসির উদ্দীন (টিপুর ) মেয়ে।
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে ভিয়েতনামের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মাগুরা-লাঙ্গলবাঁধ সড়কের শ্রীপুর নতুন বাজার এলাকায় মঙ্গলবার সকালে মোটরসাইকেলের ধাক্কায় মীর আশরাফ আলী (৭০) নামে এক কৃষক নিহত হয়েছেন। মীর আশরাফ আলী শ্রীপুর উপজেলার মদনপুর গ্রামের মীর রহমত আলীর ছেলে।
বঙ্গবাজারে আগুন নেভানোর সময় পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদারসহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত।
সোমবার দুপুর ১২টা থেকে আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে ৫০ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ৪২ সেন্টিমিটার পানি বেড়েছে।
গোপনে বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামে আমিনুল ইসলাম আরিফ (২৩) নামে যুবককে হত্যায় দায়ের করা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সুনামগঞ্জের শাল্লায় বন্যার পানির স্রোতে ভেসে নিখোঁজ হওয়া মায়ের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখনো নিখোঁজ রয়েছে দুই শিশু সন্তান।