কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাঝিকে (নেতা) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে উখিয়ায় ২ নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে।
বাংলাদেশ
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার নয় আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নিতে রোববার পুলিশের আবেদনের শুনানি হবে।
বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মরহুম শেখ আকিজ উদ্দিনের জীবন ও সময়ের ওপর লেখা ‘শেখ আকিজ উদ্দিন: জীবন ও সময়’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুন) বিকেলে জেলার পত্নীতলা উপজেলায় ৩ জন এবং পোরশা উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে।
মাদারীপুরে একটি ভবনের ঢালাইয়ের ইট মাথায় পড়ে তানভীর হাওলাদার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নওগাঁর ধামইরহাটে জাহানপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের উপ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মানবন্ধনে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানানো হয়।
কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক আহমেদ শরীফ বিভিন্ন আসন ও ধ্যানের কৌশল প্রদর্শন করে সেশন পরিচালনা করেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমন উপলক্ষ্যে মঞ্চে তিনি এ স্লোগান দিচ্ছিলেন।
ঢাকায় চাকরির ইন্টারভিউ দিয়ে লঞ্চে করে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে রিফাত (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পুঁতে রাখা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে এক সেনাসদস্য নিহত হয়েছেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি মাঠে মারা গেছে। তাই তিনি সেই বাস্তবতা মেনে নিয়ে বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।
সুনামগঞ্জ জেলার পৃথক স্থানে বজ্রপাতে আজ তিনজনের প্রাণহানি ঘটেছে। সকালে দিরাই ও বিশ্বম্ভরপুর উপজেলায় এ প্রাণহানির ঘটনা ঘটে।
চিকিৎসকের ভুলে নবজাতকের মৃত্যুর অভিযোগ, বিশেষজ্ঞের অনুপস্থিতিতে তার অধীনে রোগী ভর্তি করা, দুই চিকিৎসককে জবানবন্দির পর কারাগারে পাঠানো – এসব ঘটনার জের ধরে গত কয়েকদিন ধরে বেশ আলোচনায় রয়েছে ঢাকার গ্রিন রোডের বেসরকারি সেন্ট্রাল হাসপাতাল।
সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে)’র দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক লোকসমাজ পত্রিকার স্টাফ রিপোর্টার আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ৭১ টিভি’র জেলা প্রতিনিধি এস এম ফরহাদ।
শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় সরকারি ছুটিসহ ১০ দফা দাবি জানিয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সঙ্ঘ (ইসকন) বলেছে, এবার রথযাত্রায় ১ রাখ লোকের সমাগম হবে।