বাংলাদেশ

সাগরে ভাসমান ২১ জেলেকে জীবিত উদ্ধার

সাগরে ভাসমান ২১ জেলেকে জীবিত উদ্ধার

কক্সবাজারে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং ট্রলার থেকে ২১ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। বুধবার (৩১ মে) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

গলায় মার্বেল আটকে শিশুর মৃত্যু

গলায় মার্বেল আটকে শিশুর মৃত্যু

গলায় মার্বেল আটকে পটুয়াখালীর কলাপাড়ায় জাবের (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মে) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। জাবের ওই গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে।

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।  

বুধবার (৩১ মে) বিকেলে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের এপাই জুজখোলা গ্রামে এ ঘটনা ঘটে। 

চট্টগ্রামে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ১৩ বছর আগে জমিজমার বিরোধে প্রতিবেশীকে খুনের ঘটনায় দুজনের মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বগুড়ায় দুই স্কুলশিক্ষককে বেধড়ক মারধর

বগুড়ায় দুই স্কুলশিক্ষককে বেধড়ক মারধর

বগুড়ার সোনাতলায় পূর্ব শত্রুতার জের ধরে দুই স্কুল শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এতে করে ওই দুই শিক্ষক বর্তমানে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। 

সড়কে নিরাপত্তা প্রত্যাহার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যা জানতে চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

সড়কে নিরাপত্তা প্রত্যাহার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যা জানতে চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

কূটনীতিকদের চলাচলে পুলিশের নিরাপত্তা উঠিয়ে নেয়া বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

পলিথিনমুক্ত নগর গড়ার সিদ্ধান্ত

পলিথিনমুক্ত নগর গড়ার সিদ্ধান্ত

চট্টগ্রাম নগরকে পলিথিনমুক্ত করতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আইন প্রয়োগ করে চট্টগ্রামকে পলিথিনমুক্ত নগর হিসেবে গড়তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মে) ভোরে বঙ্গবন্ধু সেতু রেল লাইনের মির্জাপুর স্টেশনের বংশাই রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরিচয় জানা না গেলেও নিহত ওই ব্যক্তি সনাতন ধর্মের অনুসারী ছিলেন বলেন গেইটম্যান জানিয়েছেন।

মার্কিন ভিসা নীতির পরও বিএনপির শুভবুদ্ধির উদয় হয়নি : তথ্যমন্ত্রী

মার্কিন ভিসা নীতির পরও বিএনপির শুভবুদ্ধির উদয় হয়নি : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মার্কিন ভিসা নীতির পরও বিএনপির শুভবুদ্ধির উদয় হয়নি।তিনি বলেন, ‘বিএনপি মহাসচিবের বক্তব্যে মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি চালু করার পরও তাদের কোনো শুভবুদ্ধির উদয় হয় নাই। 

বিদ্যুতের ট্রান্সফরমার চুরি প্রতিরোধে ডিভাইস উদ্ভাবন

বিদ্যুতের ট্রান্সফরমার চুরি প্রতিরোধে ডিভাইস উদ্ভাবন

বিদ্যুতের  ট্রান্সফরমার চুরি প্রতিরোধ ব্যবস্থায় ডিভাইস উদ্ভাবন করলেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১। ট্রান্সমিটার চুরি প্রতিরোধে এই ব্যবস্থা বেশ কার্যকর হওয়ার জনপ্রিয়তা বাড়ছে।