নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি পিস্তল ও ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।
বাংলাদেশ
রাজধানীর পুরান ঢাকার বংশালে বাসার ছাদ থেকে পড়ে কাজী শাহনাজ (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোরে বংশালের গাঙ্গুলী লেন এলাকায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে ওই নারীর মৃত্যু হয় বলে জানা গেছে।
অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার কৃষক ও মেহনতী মানুষের অকৃত্রিম বন্ধু শেরেবাংলা আবুল কাশেম (এ কে) ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন তিনি। জাতীয় এই নেতার মৃত্যুবার্ষিকীতে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আগামী সেপ্টেম্বরে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে আশা করা হচ্ছে। বুধবার সকালে সেতু বিভাগের সম্মেলন কক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
ভোলায় চরফ্যাশনগামী একটি বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। সম্পর্কে তার শ্বশুর-জামাই। তারা এক নিকট আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন।
চলতি বছর নিবন্ধন করা অর্ধেক হজযাত্রীই ঢাকা জেলার। অন্যদিকে সবচেয়ে কম হজযাত্রী নিবন্ধন করেছেন পার্বত্য জেলা বান্দরবান থেকে। ঢাকা জেলায় মোট ৫৫ হাজার নয়জন হজযাত্রী নিবন্ধন করেছেন। বান্দরবান থেকে করেছেন মাত্র দু’জন।
ঢাকা সেনানিবাসে স্বাধীনতা যুদ্ধের স্মৃতিস্তম্ভ শিখা অনির্বাণ ও বনানী কবরস্থানে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
লক্ষ্মীপুরে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম খুনের ঘটনায় আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদিসহ ৩৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
রংপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হয়েছেন এশিয়ান টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি বাদশাহ ওসমানীসহ চার সাংবাদিক। এ ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মানিকগঞ্জের সিংগাইরে মাওলানা মো. ইসমাইল হোসাইন (৪৭) নামের মসজিদের ইমাম ও খতিবের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে হেযবুত তাওহীদ এবং ইত্তেফাকুল উলামার সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়েছেন।
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ফিরতে শুরু করেছেন ঢাকাবাসী। তিনদিনে রাজধানীতে ফিরেছেন অর্ধ কোটির বেশি সিম ব্যবহারকারী। এর আগে ঈদুল ফিতর উপলক্ষে গত আট দিনে রাজধানী ছেড়েছেন এক কোটি ৩১ লাখ ৫৫ হাজার ৩৭০ সিম ব্যবহারকারী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ-জাপান বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক ‘ব্যাপক অংশীদারিত্ব’ থেকে সফলভাবে ‘কৌশলগত অংশীদারিত্বে’ পৌঁছেছে।
ভর্তুকি কমাতে চলতি বছরে গ্রাহক পর্যায়ে তিন দফা বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। আগামী জুনের মধ্যে আরো এক দফা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মিশনকে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজ পরিচালনাকারী বাংলাদেশ দলকে মানবিক সহায়তার অনন্য দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করেছে তুরস্ক সরকার। বুধবার (২৬ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
দিনাজপুর-ফুলবাড়ী সড়কের চুনিয়াপাড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে।বুধবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।