ঈদ উদযাপনে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। বাদ যান না রাজনীতিবিদরাও। তবে এবার ঈদে বেশির ভাগ রাজনীতিবিদ ঢাকায় অবস্থান করবেন। কেউ কেউ নামাজ শেষে নির্বাচনি এলাকায় যাবেন। অনেকে নির্বাচনি এলাকায়ও ঈদ করবেন। এবার বিএনপির নেতারা নিজ এলাকায় যাচ্ছেন আন্দোলনের বার্তা নিয়ে।
বাংলাদেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা ২০০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ বছর অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতরের নামাজ।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষ স্বস্তিতে পাটুরিয়া ঘাট হয়ে পদ্মা নদী পাড়ি দিচ্ছে।
ঈদ কবে সেটা নির্ভর করবে চাঁদ দেখার ওপর। তবে আগামী শুক্রবার (২১ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে স্থানাঙ্ক প্রকাশ করেছিল আবহাওয়া অধিদপ্তর।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক পাঁচ আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন- ১. মো. আলী হোসেন (৫৩), ২. মো. খৈয়াম পারভেজ (৫২), ৩. কামরুজ্জামান খাঁন (৪৫), ৪. মো. বশির উদ্দিন তালুকদার (৪২), ৫. মো. নুরুল ইসলাম শেখ (৬০)।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাস ও ট্রাক সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন।
আজ থেকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধির সুবিধার্থে মাছ ধরার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। জেলেদের আগামী ১৯ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা মানতে হবে।
দেশের প্রতিটি ব্যাটালিয়নের পক্ষ থেকে ঘরমুখো মানুষকে সেবা দেওয়ার জন্য বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, ফেরিঘাট ও গুরুত্বপূর্ণ জনসমাগম হয় এমন স্থানগুলোতে ‘র্যাব সাপোর্ট সেন্টার’ স্থাপন হবে। ঈদের দুদিন আগে ও ঈদের পরের দিন পর্যন্ত এসব সাপোর্ট সেন্টারের কার্যক্রম চলবে।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শর্ত সাপেক্ষে মোটরসাইকেল চালকদের জন্য উন্মুক্ত হলো স্বপ্নের পদ্মা সেতু। সকাল ৬টা থেকে পদ্মা সেতুর সার্ভিস লেনে মোটরসাইকেল চলাচল করছে।
বোনের বাড়ি থেকে ইফতার শেষ করে নিজ বাড়িতে যাওয়ার সময় নসিমনে থাকা গরুর শিং মাথায় ঢুকে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এই সরকার পদত্যাগ করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন তখনই হবে, যখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতায় হস্তান্তর করা হবে।
ঢাকা মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪২ জন ব্যবসায়ীর প্রত্যেককে এক লাখ টাকা করে অনুদান দেয়া হয়েছে।
ঈদের ছুটিতে ঢাকায় ফাঁকা বাসায় টাকা-স্বর্ণালঙ্কার না রেখে যাওয়ার অনুরোধ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
দেশের বিদ্যুৎ উৎপাদন আরো বেড়েছে, মঙ্গলবার রাত ৯টায় উৎপাদন ১৫ হাজার ৬২৬ মেগাওয়াটে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে।
ঈদুল ফিতরের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ। গতকাল মঙ্গলবার ঈদের আগের শেষ কর্মদিবসে এমন ১২ লাখ ২৮ হাজার মানুষ ঢাকার বাইরে গেছেন, যারা মোবাইল ফোন ব্যবহার করেন।