রাজধানীর মিরপুর-১ এলাকার একটি রেস্টুরেন্ট থেকে জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনের পথ হারিয়ে দিশেহারা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮ ঘণ্টা চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পার্বত্য চট্টগ্রামে জিয়া বিভেদ করেছেন, শেখ হাসিনা শান্তি সম্প্রীতি গড়েছেন।
‘সবার সাধ্যের মধ্যে মানসম্মত সেবার’ ব্রত নিয়ে যশোরের পুলেরহাটে প্রতিষ্ঠিত পাঁচ’শ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এর শুভ উদ্বোধন করা হয়েছে।
পাবনা পাউবো’র ৩ প্রকৌশলীর বিরুদ্ধে নানা অভিযোগ ওঠেছে। আগামীকাল (রোববার) তদন্ত টিম আসছে পাবনায়।
পাবনায় মাত্র ২৮ শতাংশ চাল সংগ্রহ করতে পেরেছে খাদ্য বিভাগ; যেখানে প্রায় ৩ মাসের বেশি সময় ধরে চলা এ সংগ্রহ অভিযানে সারাদেশে প্রায় ৮০ শতাংশ চাল কেনার লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।
এম মাহফুজ আলম, পাবনা: আজও যেন চির যৌবন তিন শাসনের স্বাক্ষী হার্ডিঞ্জ ব্রিজ। প্রচিীনতম শতবর্ষের অধিক আয়ূস্কালের হার্ডিঞ্জ ব্রিজটি দেখতে সব সময় দেশ বিদেশের পর্যটকদের আগমণ ঘটে থাকে এখানে। আর পড়ন্ত বিকেলে স্থানীয়সহ আশপাশের জেলাসমূহের ভ্রমনপিয়াসুদের পদভারী হয়ে ওঠে এলাকাটিতে।
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজন মারা গেছেন। নিহতের নাম মির্জা আজম (৩৬)।
চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১৮ মার্চ দেশের সব মহানগরে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। শনিবার দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের এক মানববন্ধন থেকে নতুন এ কর্মসূচির ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২০ জন।
ঢাকার আরমানিটোলায় মাঠের পাশে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। শনিবার সকাল ৮টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট শনিবার (১১ মার্চ) সকাল ৯টা ৪০ মিনিটে উপজেলার ছোট কুমিরার হিঙ্গুরী পাড়ায় ন্যামসন কন্টেইনার ডিপোর পাশে ‘ইউনিটেক্স’-এর মালিকানাধীন তুলার গোডাউনে এ ঘটনা ঘটে।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় দশম শ্রেণির শিক্ষার্থী আজিজুল ইসলাম (১৮) হত্যাকাণ্ডের ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
রাজধানীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর বাড্ডা এলাকায় এই ঘটনা ঘটে।
ইউনিয়ন থেকে মহানগর পর্যন্ত ধারাবাহিক পদযাত্রা কর্মসূচির পর আজ শনিবার (১১ মার্চ) সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন করবে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো।