অর্থনীতি

ভরিতে স্বর্ণের দাম কমল ১১৬৭ টাকা

ভরিতে স্বর্ণের দাম কমল ১১৬৭ টাকা

টানা কয়েক দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। সবচেয়ে ভালোমানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালোমানের প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ৯২ হাজার ২৬২ টাকা।

ডলারের জন্য ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরছেন বিদেশগামী যাত্রীরা

ডলারের জন্য ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরছেন বিদেশগামী যাত্রীরা

বাংলাদেশে ডলার সঙ্কটের কারণে বিদেশ যাত্রায় নানা ধরণের ভোগান্তির মুখে পড়েছেন বিদেশগামীরা। বিশেষ করে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থী, চিকিৎসা বা হজযাত্রী কিংবা সাধারণ পর্যটক হিসেবে যারা বিদেশে যেতে আগ্রহী ডলার সংগ্রহে তাদের বেগ পেতে হচ্ছে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাটে অভিযান চালিয়ে তারা ইন্টারন্যাশনাল টোব্যাকোর স্মার্টব্ল্যাক, সানমার, পিকক ও নেক্সাস ব্র্যান্ডসহ নামী ব্র্যান্ডের ও দেশীয় কম্পানির রাজস্ব ফাঁকি দেওয়া সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম র‌্যাব-৭। 

এলপিজির দাম বাড়লো আরো  ২৬৬ টাকা

এলপিজির দাম বাড়লো আরো ২৬৬ টাকা

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারো বেড়েছে। ১২ কেজি সিলিন্ডারের বোতল প্রতি এলপিজি গ্যাসের দাম ২৬৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৪৯৮ টাকা। 

শ্রীমঙ্গলে মেট্রো এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস থেকে নকল বিড়ি জব্দ

শ্রীমঙ্গলে মেট্রো এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস থেকে নকল বিড়ি জব্দ

সিলেটের শ্রীমঙ্গল মেট্রো এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের অফিস থেকে নকল ব্যান্ডরোল যুক্ত ৬০ হাজার শলাকা সর্দ্দার বিড়ি জব্দ করা হয়েছে। 

বছরের প্রথম মাসেই রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার

বছরের প্রথম মাসেই রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার

চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা হিসাবে) এ অর্থ ২০ হাজার ৯৫৯ কোটি টাকার বেশি। 

এশিয়া প্যাসিফিক অঞ্চলে আইএফসি’র নতুন ভাইস প্রেসিডেন্ট নিয়োগ

এশিয়া প্যাসিফিক অঞ্চলে আইএফসি’র নতুন ভাইস প্রেসিডেন্ট নিয়োগ

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের জন্য এর নতুন আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট হিসেবে রিকার্ডো পুলিতিকে নিয়োগের কথা ঘোষণা করেছে।

পাবনা বিড়ি মালিক সমিতির সাথে ভ্যাট কর্মকর্তাদের মতবিনিময়

পাবনা বিড়ি মালিক সমিতির সাথে ভ্যাট কর্মকর্তাদের মতবিনিময়

পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সাথে পাবনা ভ্যাট কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতির আয়োজনে পাবনা চেম্বার অব কমার্সের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাণিজ্য মেলার পর্দা নামছে আজ

বাণিজ্য মেলার পর্দা নামছে আজ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসরের পর্দা নামতে যাচ্ছে আজ মঙ্গলবার। এদিন বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটবে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে চলমান বাণিজ্য মেলার।

বাংলাদেশের ঋণ অনুমোদন আইএমএফের

বাংলাদেশের ঋণ অনুমোদন আইএমএফের

বাংলাদেশের জন্য ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফের নির্বাহী বোর্ডের সভায় ওই ঋণের অনুরোধটি অনুমোদন করা হয়েছে।

পাইকারি ও খুচরায় আবার বাড়লো বিদ্যুতের দাম

পাইকারি ও খুচরায় আবার বাড়লো বিদ্যুতের দাম

সরকারের নির্বাহী আদেশে এবার পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। যা আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। নতুন মূল্য অনুযায়ী গ্রাহক পর্যায়ে সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য আগের চেয়ে ইউনিট প্রতি ২০ পয়সা বেড়েছে। গ্রাহক পর্যায়ে এ দাম ৩ টাকা ৯৪ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ১৪ পয়সা করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ও ৪৯ তফসিলি ব্যাংকের মধ্যে অংশগ্রহণ চুক্তি সই

বাংলাদেশ ব্যাংক ও ৪৯ তফসিলি ব্যাংকের মধ্যে অংশগ্রহণ চুক্তি সই

দেশের রফতানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গঠন করা ১০ হাজার কোটি টাকার রফতানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিলে অংশগ্রহণকারী ৪৯টি তফসিলি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

২৭ দিনে রেমিট্যান্স এলো ১৬৭ কোটি ডলার

২৭ দিনে রেমিট্যান্স এলো ১৬৭ কোটি ডলার

চলতি জানুয়ারি মাসের প্রথম ২৭ দিনে ১৬৭ কো‌টি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধ‌রে) যার পরিমাণ প্রায় ১৮ হাজার কোটি টাকা।

৪.৫ বিলিয়ন ডলার ঋণ : আইএমএফ অনুমোদন করতে পারে সোমবার

৪.৫ বিলিয়ন ডলার ঋণ : আইএমএফ অনুমোদন করতে পারে সোমবার

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে বাংলাদেশের কর্মকর্তারা ইঙ্গিত পেয়েছেন যে, বহুপক্ষীয় ঋণদাতার বোর্ড দেশটির ঋণের অনুরোধ অনুমোদন করতে নীতিগতভাবে সম্মত হয়েছে।