দেশে কোনো ব্যাংক বন্ধ হবে না বলে অভয় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকটি বলছে, স্বাধীনতার পর দেশে কোনো ব্যাংক বন্ধ হয়নি, আগামীতেও হবে না।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
অর্থনীতি
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট মার্টিন রেইজার এবং বাংলাদেশ ও ভুটানের নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক তিন দিনের সফরে ঢাকায় এসে আজ সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।অর্থমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় সভায় বিশ্বব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন।
খুচরা ও ফেরি করে তামাক বিক্রি বন্ধ এবং তামাক বিক্রিতে লাইসেন্স প্রথা প্রচলনের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী (হকার) ইউনিয়ন। এসব ইউনিয়নের নেতারা বলছেন, ফেরি করে তামাক বিক্রি বন্ধ ও লাইসেন্স পদ্ধতি প্রচলন হলে প্রায় ১৫ লাখ হকার বেকার হবেন।
পাবনার সুজানগর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল ব্যান্ডরোল ও নকল ব্যান্ডরোল যুক্ত অবৈধ বাংলা বিড়ি জব্দ করেছে র্যাব-১২। শনিবার রাতে একটি বিড়ি ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে এসব অৗবধ বিড়ি ও জাল ব্যন্ডরোল জব্দ করে র্যাব।
স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।আজ রোববার (১৩ নভেম্বর) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হবে বলে শনিবার জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, ‘আমরা বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারি না, তবে আমরা আমাদের কাজ করতে চাই এবং বিশ্ব বাজারে আমাদের রফতানি বাড়াতে চাই।’তিনি আরো বলেন, ‘আমরা যদি তা করতে পারি তাহলে আমরা নিজেদের সফল বলব।’
বিশ্ববাজারে মার্কিন ডলারের দরপতন অব্যাহত রয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) টানা দ্বিতীয় দিনের মতো ডলারের দাম কমেছে। গত সাত বছরের মধ্যে এদিন সর্বোচ্চ দরপতনের ঘটনা ঘটেছে।
আইএমএফের কাছ থেকে ঋণ পাবার জন্য সংস্থাটির সাথে বাংলাদেশ সরকারের সমঝোতা হয়েছে। আগামী তিন মাসের মধ্যেই এই ঋণের সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত করবে সংস্থাটি। মোট সাত কিস্তিতে তারা বাংলাদেশকে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ দেবে। এ ঋণ পরিশোধের ক্ষেত্রে সুদ হার নির্ধারিত হবে বাজারদর অনুযায়ী, যা গড়ে দুই দশমিক দুই শতাংশ হবে।
রংপুর শহরে অভিযান চালিয়ে বারো লক্ষাধিক শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত ১ নং স্টার বিড়ি জব্দ করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের ইন্দানী মোড় থেকে এসব অবৈধ বিড়িসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত সাকিব বিড়ি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ এ অভিযান পরিচালনা করেন।
টেকসই বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্য বৈধ পথে আরো বেশি রেমিট্যান্স আকৃষ্ট করার জন্য সুবিধাজনক ডিজিটাল অবকাঠামো উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ঠাকুরগাঁও সদরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও শাখা এ অভিযান পরিচালনা করেন।
রংপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত রাকিব বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা এ অভিযান পরিচালনা করেন।
গত ১৫ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নতি হয়েছে। পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো হওয়ার শঙ্কা বাংলাদেশের নেই বলে দাবি করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দ।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, বুধবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ৩৪ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। এর থেকে ৮ বিলিয়ন ডলার বাদ দিলে যা থাকে সেটিই হচ্ছে নেট রিজার্ভের পরিমাণ। ফলে বর্তমানে নেট রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ৩ বিলিয়ন ডলার।
সাড়ে চার বিলিয়ন ঋণের ব্যাপারে ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ড বা আইএমএফের প্রাথমিক সম্মতি পেয়েছে বাংলাদেশ।আইএমএফের তরফ থেকে জানানো হয়েছে, ঋণের ব্যাপারে বাংলাদেশের সাথে স্টাফ লেভেলে সমঝোতা হয়েছে। একে ওই ঋণের ব্যাপারে আইএমএফের গ্রিন সিগন্যাল বলা যেতে পারে।