অর্থনীতি

নেত্রকোনায় বিপুল পরিমান নকল বিড়ি জব্দ

নেত্রকোনায় বিপুল পরিমান নকল বিড়ি জব্দ

নেত্রকোনা সদরের চল্লিশাপাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত আফিজ বিড়ি জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকালে এ অভিযান পরিচালনা করেন নেত্রকোনা জেলার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

পোশাক শিল্প উন্নয়ন তহবিলে ঋণের সুদের হার কমাল বাংলাদেশ ব্যাংক

পোশাক শিল্প উন্নয়ন তহবিলে ঋণের সুদের হার কমাল বাংলাদেশ ব্যাংক

পোশাক কারখানার উন্নয়নে বিশেষ তহবিল থেকে ঋণের সুদের হার সাত শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। উন্নয়ন সংস্থা ও সরকারের সহায়তায় ‘বাংলাদেশে তৈরি পোশাক খাতে নিরাপত্তা সংস্কার, প্রতিকার ও পরিবেশগত উন্নয়নে সহায়তা’- শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক।

পাঁচ বছরে এডিবির ১৫ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা পাওয়া যাবে : অর্থমন্ত্রী

পাঁচ বছরে এডিবির ১৫ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা পাওয়া যাবে : অর্থমন্ত্রী

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে আগামী পাঁচ বছরে ১২ থেকে ১৫ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

দেশের পর্যটনকেন্দ্রগুলো এত ব্যয়বহুল কেন

দেশের পর্যটনকেন্দ্রগুলো এত ব্যয়বহুল কেন

ট্যুর অপারেটরসহ নানা সংস্থার হিসাবে স্বাভাবিক সময় বছরে ৭০/৮০ লাখ পর্যটক দেশের মধ্যেই ভ্রমণ করে বা বেড়াতে যায় তাদের পছন্দের জায়গাগুলোতে, যার শীর্ষে আছে কক্সবাজার সমুদ্র সৈকত।

যশোর শার্শায় নকল বিড়িসহ র‌্যাবের হাতে ডিলার আটক

যশোর শার্শায় নকল বিড়িসহ র‌্যাবের হাতে ডিলার আটক

যশোর প্রতিনিধি: কুষ্টিয়া, যশোর, ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত সরকারের অনুমোদনহীন নকল ব্যান্ডরোল লাগিয়ে করিম বিড়ি বাজারজাত করছে কুষ্টিয়ার একটি অসাধু চক্র। চক্রটির মুলহোতা কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর এলাকার আব্দুল করিম।

বিশ্ববাজারে ৮ মাসে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ববাজারে ৮ মাসে সর্বনিম্ন তেলের দাম

চলতি সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকগুলো দশকের উচ্চ মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করার জন্য সুদের হার বাড়ানোর পর ক্রমবর্ধমান মন্দার আশঙ্কায় শুক্রবার স্টক মার্কেটগুলোতে ধস নেমেছে। ডলারের বিপরীতে পাউন্ড বিপর্যস্ত হয়েছে এবং তেলের দাম কমেছে।

রূপি টাকায় বাণিজ্য আগ্রহী ব্যবসায়ীরা, ঝুঁকির আশঙ্কা বিশেষজ্ঞদের

রূপি টাকায় বাণিজ্য আগ্রহী ব্যবসায়ীরা, ঝুঁকির আশঙ্কা বিশেষজ্ঞদের

ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশের সাথে বাণিজ্যে মার্কিন ডলারের পরিবর্তে রূপি ও টাকায় লেনদেন সম্পন্ন করার যে নির্দেশনা দিয়েছে সেটাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

চিনি ও পাম তেলের নতুন দাম নির্ধারণ

চিনি ও পাম তেলের নতুন দাম নির্ধারণ

খোলা ও প্যাকেটজাত চিনি এবং পাম তেলের দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এখন থেকে প্রতি কেজি প্যাকেটজাত চিনি প্রতি কেজি সর্বোচ্চ ৮৯ টাকা, খোলা চিনি ৮৪ এবং পাম তেলের লিটার ১৩৩ টাকায় বিক্রি হবে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৭ বিলিয়ন ডলারের নিচে

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৭ বিলিয়ন ডলারের নিচে

কেন্দ্রীয় ব্যাংকের আমদানি রোধের পদক্ষেপ ও বৈদেশিক বাণিজ্যে মুদ্রা বৈচিত্র্যকরণ সত্ত্বেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৭ বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে গেছে।

টিসিবির জন্য কেনা হবে ১৬৫ লাখ লিটার সয়াবিন

টিসিবির জন্য কেনা হবে ১৬৫ লাখ লিটার সয়াবিন

এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল সরবরাহের জন্য সরকার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে দেশিয় তিন কোম্পানি থেকে ১৬৫ লাখ লিটার সয়াবিন তেল ক্রয় করবে। এই তেল কিনতে খরচ হবে ৩০৫ কোটি ২৫ লাখ টাকা।

সাড়ে ৯৪ বিলিয়ন ডলার ছাড়াল বিদেশী ঋণ

সাড়ে ৯৪ বিলিয়ন ডলার ছাড়াল বিদেশী ঋণ

বাংলাদেশের সরকারি-বেসরকারি বিদেশী ঋণ সাড়ে ৯৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে উল্লেখ করা হয়েছে, জুন ২০২২ শেষে মোট বিদেশী দায়দেনা পূর্ববর্তী ৯ মাসের তুলনায় সাড়ে ১১ শতাংশ বেড়ে ৯৪.৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এ সময়ে সরকারি ও বেসরকারি উভয় খাতের বিদেশী ঋণ বৃদ্ধি পেয়েছে। বিদেশী ঋণ বেড়েছে স্বল্প ও দীর্ঘ উভয় মেয়াদে।

বাংলাদেশের সাথে ব্যবসার ক্ষেত্রে ডলারের বদলে টাকা-রুপি লেনদেনের আহ্বান ভারতের

বাংলাদেশের সাথে ব্যবসার ক্ষেত্রে ডলারের বদলে টাকা-রুপি লেনদেনের আহ্বান ভারতের

বৈদেশিক মুদ্রার সংকটে ভোগা বাংলাদেশের সাথে বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন ডলারের পরিবর্তে রুপি বা টাকা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ভারতের ‘স্টেট ব্যাংক অব ইন্ডিয়া’ (এসবিআই)।

লেনদেনে রেকর্ড পুঁজিবাজারে

লেনদেনে রেকর্ড পুঁজিবাজারে

পুঁজিবাজারে আবারও রেকর্ড পরিমান লেনদেন হয়েছে। মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

১৫ দিনে দেশে রেমিটেন্স এসেছে ১ বিলিয়ন ডলারের বেশি

১৫ দিনে দেশে রেমিটেন্স এসেছে ১ বিলিয়ন ডলারের বেশি

দেশে বৈদেশিক মুদ্রার সঙ্কটের মধ্যেও সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে বাংলাদেশ এক হাজার আট দশমিক ৬৭ মিলিয়ন (১০০০ মিলিয়ন = ১ বিলিয়ন) মূল্যের রেমিটেন্স এসেছে।