দীর্ঘ ৯ দিন মুলতবির পর সোমবার (২৮ জুন) বেলা ১১টায় আবারও বসছে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন। এর আগে ১৭ জুনের বৈঠক শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২৮ জুন পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করে দেন।
- সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে বিএনপি-জামায়াতের ২ এমপি
- * * * *
- যুক্তরাষ্ট্রে কনসার্টে বন্দুক হামলা, নয়জন গুলিবিদ্ধ
- * * * *
- কায়রো চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা পেল ‘সাঁকোটা দুলছে’
- * * * *
- বাংলাদেশে কৃষিপণ্যের পচন রোধে লন্ডনে সমঝোতা চুক্তি স্বাক্ষর
- * * * *
- পররাষ্ট্রসচিবের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
- * * * *
অর্থনীতি
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হচ্ছে। আর সাত দিনের ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হবে বৃহস্পতিবার থেকে। কঠোর এই লকডাউনেও সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে। তবে আগামী তিন দিন ব্যাংকিং কার্যক্রম চলবে আগের নিয়মেই। ১ জুলাই থেকে নতুন নিয়মে ব্যাংক লেনদেন হবে।
যশোর প্রতিনিধি : করোনা মহামারিতেও বেনাপোল কাস্টমস হাউজে গত অর্থ বছরের ১১ মাসে (জুলাই-মে) লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৩ শ কোটি টাকার রাজস্ব আদায় বেশী হয়েছে।
সারা দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় আগমী সোমবার (২৮জুন) থেকে কঠোর লকডাউন আরোপ করতে যাচ্ছে সরকার। তবে এ লকডউনের সময় ব্যাংক খোলা থাকবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ শনিবার।
ইভ্যালি-আলেশা মার্টসহ ১০ ই-কমার্সের সাথে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের লেনদেন বন্ধের ঘোষণা দিয়েছে ব্যাংক এশিয়া ও ঢাকা ব্যাংক।এর আগে ব্র্যাক ব্যাংকও ওই ১০ প্রতিষ্ঠানের সাথে লেনদেন বন্ধ করে দেয়।
আন্তর্জাতিক বাজারে গত দুই বছরের মধ্যে অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গতকাল (বুধবার) নিউ ইয়র্কের ব্রেন্ট ক্রুড প্রতিব্যারেল ৭৬ ডলারে বিক্রি করেছে। ২০১৮ সালের অক্টোবর মাসের পর এটি সর্বোচ্চ দাম। মার্কিন অপরিশোধিত তেলের মজুদ থেকে গত সপ্তাহে ৭৬ লাখ ব্যারেল তেল কমে ৪৫ কোটি ৯১ লাখ ব্যারেলে দাঁড়ায়।
কুষ্টিয়ায়র ভেড়ামারায় নকল ব্যান্যরোলযুক্ত ৭ টি কোম্পানির ৫ লাখ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ কুষ্টিয়া সার্কেল-২।
মারাত্মক আকার ধারণ করছে করোনা পরিস্থিতি। কভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউ পেরিয়ে তৃতীয় প্রবাহেরও আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ব্যাংকঋণ পরিশোধে চলমান শৈথিল্য আরো ছয় মাস বাড়ানোর কথা ভাবছে কেন্দ্রীয় ব্যাংক।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বের কয়েকটি বড় তেল কোম্পানির প্রধানরা।
প্রায় ৪ হাজার ১৬৬ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। তার মধ্যে সরকার দেবে ৪ হাজার ১২৫ কোটি ৮২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০ কোটি ৭৯ লাখ টাকা।
সুনামগঞ্জ প্রতিনিধি: আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ির চালান ও দুটি চোরাই মোটরসাইকেল সহ তিন চোরাকারবারীকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ পুলিশ। সোমবার সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেন।
নেত্রকোনার বারহাট্টা উপজেলার একটি বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালতের একটি দল। এসময় সেখানে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করা হয় এবং কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঢাকার চারপাশে সাতটি জেলায় লকডাউন ঘোষণা করেছে। এসব এলাকায় বন্ধ থাকবে সর সরকারি ও বেসরকারি অফিস। তবে খোলা থাকবে গার্মেন্টস কারখানা।
২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে বিড়ি শিল্পের উপর নতুন করে শুল্ক আরোপ না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়েছে।
প্রায় ২’শ বছর ধরে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার মোহনকাঠী গ্রামের ৩’শ পরিবার বংশ পরমস্পরায় মাছ ধরার চাঁই তৈরি করে জীবকা নির্বাহ করছে।
অস্ট্রেলিয়ার ন্যাশনাল সিকিউরিটি কলেজের সিনিয়র গবেষণা ফেলো ডা: ডেভিড ব্রুস্টার বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চিত্র তুলে ধরে বলেছেন আঞ্চলিকভাবে প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হচ্ছে বাংলাদেশ।