এক মাস আগেও আদা ২০০ থেকে ২২০ টাকায় কেনা গেলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়। হঠাৎ করে আদার দাম বেড়ে যাওয়ায় বেকায়দায় পড়েছে ভোক্তারা। রেকর্ড মূল্যে পণ্যটি বিক্রি হওয়ায় অস্বস্তিতে ক্রেতারা।
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা
- * * * *
- পুরোনো বন্দোবস্তে ফিরলে নতুন বাংলাদেশ গড়া যাবে না : জোনায়েদ সাকি
- * * * *
- সুনামগঞ্জ জেলা পরিষদের ১০০টি উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ
- * * * *
- কিশোরগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার
- * * * *
- বরগুনায় সুপেয় পানির সংকট নিরসনে বসুন্ধরা শুভসংঘের পোস্টার প্রদর্শনী
- * * * *
অর্থনীতি
আন্তর্জাতিক বাজারে গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন দরে নেমে এসেছে স্বর্ণের দাম। বর্তমানে বিশ্ব বাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ১৯৪৪ ডলার ৪৫ সেন্টে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আবারও ৩০ বিলিয়ন ডলারের (তিন হাজার কোটি ডলার) নিচে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
মূল্যস্ফীতির চ্যালেঞ্জ মোকাবিলা করা আগামী বাজেটের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হবে। তাই, সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করে সাধারণ মানুষের নির্বিঘ্ন জীবনচলার বিষয়টি অবশ্য অগ্রাধিকারের দাবি রাখবে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে দেশীয় একটি প্রতিষ্ঠান থেকে ১৮৩ টাকা লিটার দরে ৭০ লাখ লিটার এবং যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান থেকে ১৪০ টাকা লিটার দরে এক কোটি ১০ লিটার সয়াবিন তেল কেনা হবে।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর আগ্রাসন বন্ধসহ চার দফা দাবিতে কুষ্টিয়ায় বিড়ি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় কুষ্টিয়া বিড়ি শ্রমিক সংগ্রাম পরষিদরে আয়োজনে জেলা পাবলকি লাইব্রেরি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডলার সঙ্কটে জ্বালানি মূল্য পরিশোধে বিলম্ব হচ্ছে বাংলাদেশের। যে কারণে দেশে জ্বালানির মজুতও আশঙ্কাজনকহারে কমছে। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও সরকারের মধ্যকার অভ্যন্তরীণ একাধিক চিঠিতে এমন সতর্কবার্তা দেয়া হয়েছে।
চলতি মাসের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১২ কোটি ৯২ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ১৯৫ কোটি টাকা।
গত শুক্রবার সন্ধ্যায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (আরবিআই) পক্ষ থেকে ব্যাংকগুলোকে একটি বিজ্ঞপ্তি জারি করে ২০০০ টাকার (রুপি) নোট আগামী দিনে ইস্যু করতে নিষেধ করে দেয়া হয়েছে। অর্থাৎ ব্যাংক থেকে গ্রাহককে আর ২০০০ টাকার নোট দেয়া হবে না।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভারতীয় আমদানি নিষিদ্ধ ৫০ হাজার পিস ‘জীবন বিড়ি’ সহ এক যুবককে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
বাংলাদেশে এ বছর এমন এক সময়ে বাজেট ঘোষণা হচ্ছে, যখন দেশটিতে ভয়াবহ মূল্যস্ফীতি এবং আর্থিক সংকট চলছে, সেই সাথে বছর শেষে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন।
বাংলাদেশে গত চার বছরে ধনী-গরিব সবার আয় বাড়লেও সে তুলনায় আয় বাড়ার হার সবচেয়ে কম নিম্ন মধ্যবিত্ত শ্রেণির। তবে সব শ্রেণির মানুষেরই খরচ বেড়েছে এবং আয়বৈষম্যও বেড়েছে।
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার বিভিন্ন ক্যাটাগরিতে ৪৪ জন ব্যক্তিকে ২০২১ সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (শিল্প) তথা সিআইপি (শিল্প) হিসেবে সম্মাননা প্রদান করছে।
বিদেশী বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্র থেকে বিড়ি শিল্পকে বাঁচাতে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন বৃহত্তর রংপুর অঞ্চলের আয়োজনে বিড়ি শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) বিকাল ৩ টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
বছরের প্রথম তিন মাসের হিসেবে চীন দাবি করছে তারা এখন জাপানকে টপকে বিশ্বের সবচেয়ে বৃহৎ গাড়ি রপ্তানিকারক দেশ।
মাত্র এক মাসের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় পণ্য আদা ও পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে গেছে। আগে থেকে বেশি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। নিত্যপণ্যের এমন অস্বাভাবিক দাম বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন ক্রেতারা। গতকাল রাজধানীর বাজারঘুরে এমন চিত্র দেখা গেছে।