মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ মৃৎশিল্পী ফোরামের উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সপ্তাহব্যাপী মৃৎশিল্প প্রদর্শনী শুরু হয়েছে।
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা
- * * * *
- পুরোনো বন্দোবস্তে ফিরলে নতুন বাংলাদেশ গড়া যাবে না : জোনায়েদ সাকি
- * * * *
- সুনামগঞ্জ জেলা পরিষদের ১০০টি উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ
- * * * *
- কিশোরগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার
- * * * *
- বরগুনায় সুপেয় পানির সংকট নিরসনে বসুন্ধরা শুভসংঘের পোস্টার প্রদর্শনী
- * * * *
শিক্ষা
সরকারি স্কুলগুলোয় প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি আজ বুধবার অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে সংগঠনটি।
যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়।
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের ভরাডুবি ঘটেছে। নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও কোষাধ্যক্ষসহ ১০টিতে বিএনপি-জামায়াত প্যানেলের শিক্ষকরা জয়লাভ করেছেন। বাকি পাঁচ পদে জয় পেয়েছে আওয়ামীপন্থীরা।
১২তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২১ এর রাজশাহী অঞ্চলের প্রতিযোগিতায় সেরা এগারোর তালিকায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী স্থান অর্জন করেছেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক(সম্মান) প্রথম বর্ষে ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
পাবনা প্রতিনিধি:মস্তিষ্কের বিরল রোগে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের (৪৪তম ব্যাচ) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী গোলাম হাসনাত তুষার অবশেষে মারা গেছেন।
কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২২ নির্বাচনে পৃথক প্যানেল ঘোষণা করেছে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংগঠন বঙ্গবন্ধু পরিষদের আলাদা দু'টি অংশ।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একটি ফেসবুক পেজে শিক্ষক নিয়োগের আবেদন নেওয়া হচ্ছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় ''IUian-ইবিয়ান' নামক পেজটিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি পোস্ট করার সাথে সাথে আবেদন গ্রহণ প্রক্রিয়া যুক্ত করা হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইবি প্রতিনিধি:তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কর্মকর্তার নেতৃত্বে ক্যাম্পাস সংলগ্ন মেসে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদের উপর স্থানীয়দের কর্তৃক হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত নয়টার দিকে ক্যাম্পাস পার্শবর্তী আনন্দনগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্র আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর মূল্যায়নে ২০২০-২১ অর্থ বছরে ৩ দশমিক ২৫ শতাংশ নম্বর পেয়ে ৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩২তম অবস্থানে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। ইউজিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২০২০-২১ অর্থ বছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর মূল্যায়নে ৪৬ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪২তম অবস্থানে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। রবিবার (৫ ডিসেম্বর) ইউজিসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি আবেদন শেষ হয়েছে। এতে আসনপ্রতি প্রতিযোগিতা করবে ৪০ জন। আবেদনের শেষ দিন রবিবার (৫ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত তিন ইউনিটে মোট ১ হাজার ৪০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪১ হাজার ৩২৪ শিক্ষার্থী।
৪২তম বিসিএসে উত্তীর্ণ চিকিৎসকদের স্বাস্থ্য পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্ব ঘোষিত ৬ ও ৭ ডিসেম্বরের পরিবর্তে ৮ ও ৯ ডিসেম্বর এ স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত রবিবার অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. ফরিদ হোসেন মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।