বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপে থেমে গেছে স্বাভাবিক জনজীবন। দেশের বিভিন্ন প্রান্তে চলছে লকডাউন।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
শিক্ষা
করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা বাতিল করা হয়েছে।
তবিবুর রহমান আকাশ
আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত আদ্-দ্বীন মেডিকেল কলেজসমূহে ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে চলছে ক্লাস-পরীক্ষা। করোনাভাইরাসের কারণে কলেজসমূহ বন্ধ থাকায় শিক্ষকরা এ পদ্ধতিতে ক্লাস-পরীক্ষা নিচ্ছেন। ফলে থেমে নেই শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীরা নিরাপদে বাড়িতে বসে পাচ্ছে সকল সুযোগ সুবিধা।
করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে অনলাইনে ক্লাস নিতে উৎসাহ যোগালেও এভাবে পরীক্ষা নিতে আপত্তি জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাস প্রতিরোধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ও নিরাপত্তাকর্মীদের মাঝে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করেছে কর্তৃপক্ষ।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে কারণে উদ্ভুত পরিস্থিতিতে খাদ্যাভাবে পড়েছে গৃহে আবদ্ধ নিম্ন আয়ের মানুষ।
শেখ ফাহিম
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান সাধারণ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশানুসারে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও একই নির্দেশ অনুযায়ী বন্ধ থাকবে।
বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
গত ২৩ মার্চ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গোপালগঞ্জের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাইরুল ইসলাম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।তাকে আইসিউ থেকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে। বাংলা বিভাগের শিক্ষার্থী আবিদ হোসাইনের ফেইসবুক স্ট্যাটাস থেকে জানা যায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত খাইরুলের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। কেবিন থেকে বেডে স্থানান্তরিত করার পর কিছুদিন তার চিকিৎসা শেষে তার অপারেশন করা হবে।
এ ব্যাপারে খায়রুলের দাদা জানান, সৃষ্টিকর্তার ইচ্ছায় ও সকলের দোয়ায় সে এখন সুস্থের পথে। চিকিৎসকরা ইতিবাচক আশা প্রকাশ করেছেন। খায়রুল এখন মোটামুটিভাবে কথা বলতে পারছে। তবে, আরও কিছুদিন তাকে হাসপাতালে থাকা লাগবে এবং চিকিৎসা চালিয়ে যেতে হবে। আর্থিক অবস্থার ব্যাপারে তিনি বলেন, এ পর্যন্ত প্রায় ৪-৫ লক্ষ টাকা খরচ হয়েছে এবং খায়রুলের সহপাঠী সহ শুভাকাঙ্ক্ষীরা কিছু সহায়তা করেছেন। এখন তারা নিঃস্ব প্রায়। খায়রুলের চিকিৎসার জন্য আর্থিকভাবে সকলের কাছে সাহায্য প্রার্থনা করেন তার দাদা। উল্লেখ্য সড়ক দুর্ঘটনায় খাইরুল ইসলাম আহত হওয়ার পর স্থানীয় হাসপাতাল থেকে অবস্থার অবনতি হলে খাইরুলকে ঢাকা নেয়া হয়।কিন্তু করোনা সন্দেহে দেশের কয়েকটি হাসপাতালে ভর্তি না নেয়ার পর সবশেষ মহাখালীর একটি হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয়েছিলো।
খায়রুলকে সহযোগিতা প্রদানের জন্য যোগাযোগঃ
আবিদ হাসান (বিকাশ): ০১৯৭৬৬৭২৫১১
হাসান (রকেট): ০১৯১৮৬১৭৭৬৭২
ইমন (নগদ): ০১৭৮৪৪৮৪৮৫৪
করোনা ভাইরাসে আতঙ্কিত হয়ে ডাক্তারদের স্বাস্থ্য সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগ প্রকাশ করে ফেজবুকে লেখার জন্য সরকারি কলেজের দু'জন শিক্ষক ময়মনসিংহের জনাব কাজী জাকিয়া ফেরদৌসী ও বরিশালের জনাব সাহাদাত উল্লাহ কায়সার' কে বরখাস্তের ঘটনায় আমরা মর্মাহত।
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
চলমান করোনা প্রাদুর্ভাবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক এক অফিস আদেশে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ছুটি বর্ধিত করার ঘোষণা দিয়েছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
করোনাভাইরাসে ভাইরাসের সংক্রমণ রোধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছুটি আগামী ৯ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
করোনা ভাইরাস আতঙ্কে বন্ধ রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। একই সাথে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের আবাসিকহলগুলো। এতে সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রলীগের নেতাকর্মীরাও হল ছেড়ে অবস্থান করছেন নিজ নিজ এলাকায়।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রথম দফায় ৩১ মার্চ এবং দ্বিতীয় দফায় ৯ এপ্রিল পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।