শিক্ষা

দেশসেরা শিক্ষক ফরিদপুরের অধ্যক্ষ কাজী গোলাম মোস্তফা

দেশসেরা শিক্ষক ফরিদপুরের অধ্যক্ষ কাজী গোলাম মোস্তফা

দেশের শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা পেলেন ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবসে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন তাকে ২০২৩ সালে দেশের শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।

বিশ্বসেরা ২ শতাংশ  বিজ্ঞান গবেষকের তালিকায় পাবিপ্রবির দুই শিক্ষক

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় পাবিপ্রবির দুই শিক্ষক

বিশ্বসেরা ২ শতাংশ  বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) দুইজন শিক্ষক। গত ৪ অক্টোবর বিশ্বের প্রথম সারির প্রকাশনা সংস্থা এলসেভিয়ার ও আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ তালিকা প্রকাশ করেন।

একাদশে ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ

একাদশে ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ

একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শেষ হবে আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর)। তিন ধাপে আবেদনের প্রক্রিয়া শেষে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে পারবে। ভর্তি শুরু হয় গত ২৬ সেপ্টেম্বর। ভর্তি শেষে ৮ অক্টোবর ক্লাস শুরুর কথা রয়েছে।

ঢাবি অধিভুক্ত মেডিকেলের প্রফ পরীক্ষার সূচি প্রকাশ

ঢাবি অধিভুক্ত মেডিকেলের প্রফ পরীক্ষার সূচি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সের (জুলাই ও নভেম্বর ২০২৩) প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ফাইনাল প্রফেশনাল পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

ঢাবিতে নিরাপত্তা জোরদারে ই-সিকিউরিটি সার্ভিলেন্স চালু

ঢাবিতে নিরাপত্তা জোরদারে ই-সিকিউরিটি সার্ভিলেন্স চালু

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা, শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেম চালু করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় দিবসে জগন্নাথ মাতাতে পারেন জেমস

বিশ্ববিদ্যালয় দিবসে জগন্নাথ মাতাতে পারেন জেমস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০ অক্টোবরের পরিবর্তে ১৯ অক্টোবর উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত উপাচার্য) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। 

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রিজাইনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রিজাইনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কানাডার রিজাইনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় : র‌্যাগিংয়ের অভিযোগে আরো দুই শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয় : র‌্যাগিংয়ের অভিযোগে আরো দুই শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের পৃথক ঘটনায় এবার আরো দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

আগামী বছর মাধ্যমিকে ভর্তি লটারিতে

আগামী বছর মাধ্যমিকে ভর্তি লটারিতে

২০২৪ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর।

জ্ঞানের বিনিময়ের মধ্য দিয়ে জ্ঞান প্রসারিত হয় : অধ্যাপক ড. হাফিজা খাতুন

জ্ঞানের বিনিময়ের মধ্য দিয়ে জ্ঞান প্রসারিত হয় : অধ্যাপক ড. হাফিজা খাতুন

জ্ঞানের বিনিময়ের মধ্য দিয়ে জ্ঞান প্রসারিত হয় বলে মন্তব্য করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েয়(পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। 

কুবিতে ৭ দিনের বাস ৪ দিনে সীমাবদ্ধ ; বাড়ছে শিক্ষার্থীদের দুর্ভোগ

কুবিতে ৭ দিনের বাস ৪ দিনে সীমাবদ্ধ ; বাড়ছে শিক্ষার্থীদের দুর্ভোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) করোনা মহামারীর পূর্ব পর্যন্ত শিক্ষার্থীদের বহনকারী পরিবহন চলাচল ছিল সপ্তাহের প্রতিদিন'ই। ৫দিন পূর্ণাঙ্গ সেবার পাশাপাশি শুক্র ও শনিবার একটি করে বাস সেবা পেত শিক্ষার্থীরা।

দেশে প্রথমবারের মতো পিতৃত্বকালীন ছুটি চালু করলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

দেশে প্রথমবারের মতো পিতৃত্বকালীন ছুটি চালু করলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

দেশে প্রথমবারের মতো মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটির বিধান চালু করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টির ২৪তম সিন্ডিকেট সভায় এই ছুটির বিধান প্রণয়ন করা হয়।

অক্সফোর্ডের অন্ধকার ইতিহাস

অক্সফোর্ডের অন্ধকার ইতিহাস

স্বপ্নের শহর অক্সফোর্ড। বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় রয়েছে এখানে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা স্বপ্ন ছুঁতে পাড়ি জমায় এই শহরেই। তবে সম্প্রতি একটি গবেষণায় দাবি করা হয়েছে, মধ্যযুগে এই অক্সফোর্ডই ছিল ত্রাস। খুন হতো অহরহ। ওই রক্তের দাগ আজও লেগে রয়েছে শহরজুড়ে ছড়িয়ে থাকা ইতিহাসের কানাগলিতে।

জাবিতে হল প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

জাবিতে হল প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষের পদত্যাগসহ দুই দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা।

এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময় বাড়ল

এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময় বাড়ল

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময় চারদিন বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী চলতি মাসের ৮ তারিখ পর্যন্ত এইচএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে।