শিক্ষা

চবিতে ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ৩ মামলা

চবিতে ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ৩ মামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটল ট্রেন দুর্ঘটনায় সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আলাদা তিন ঘটনায় প্রশাসন বাদী হয়ে তিনটি অজ্ঞাতনামা মামলা করেছেন।

১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল গত ৩০ আগস্ট প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ ২৬ হাজার ২৪২ জন। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু জন্য জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

হাবিপ্রবি'র ডরমিটরি-২ হলের নতুন হলসুপার ড. রবিউল

হাবিপ্রবি'র ডরমিটরি-২ হলের নতুন হলসুপার ড. রবিউল

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ডরমিটরি-২ হলের নতুন হলসুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম।

ইউজিসি সদস্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. হাসিনা খান

ইউজিসি সদস্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. হাসিনা খান

বিশিষ্ট গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হাসিনা খান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে যোগ দিয়েছেন।

আজ থেকে একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন শুরু

আজ থেকে একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন শুরু

একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে ফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর)। এতে বিভিন্ন কলেজ ও মাদরাসায় ভর্তির জন্য ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন। 

রাজেন্দ্র কলেজের হোস্টেলে হামলা, আহত ১৫ শিক্ষার্থী

রাজেন্দ্র কলেজের হোস্টেলে হামলা, আহত ১৫ শিক্ষার্থী

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের একটি হোস্টেলে বহিরাগতরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় কলেজটির অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এসময় হোস্টেলের টেবিল, চেয়ার, দরজা-জানালা ভাঙচুর করে হামলাকারীরা।

একাদশে ভর্তি: কলেজপ্রাপ্তির তালিকায় মেয়েরাই বেশি

একাদশে ভর্তি: কলেজপ্রাপ্তির তালিকায় মেয়েরাই বেশি

একাদশ শ্রেণিতে কলেজ পাওয়াদের তালিকায় বেশিই ছাত্রীদের সংখ্যা। প্রথম ধাপে আবেদন করে ৫৪ শতাংশ ছাত্রী কলেজ পেয়ে গেছেন। ফলে এখানেও পিছিয়ে রয়েছেন ছাত্ররা।

সাজেকে অপহৃত ঢাবি ছাত্রী উদ্ধার

সাজেকে অপহৃত ঢাবি ছাত্রী উদ্ধার

রাঙামাটির সাজেক যাওয়ার পথে খাগড়াছড়ি দীঘিনালায় অপহৃত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ছয় ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে যৌথবাহিনী। উদ্ধার ছাত্রীর নাম দীপিকা চাকমা (২৮)।

পাবনায় ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

পাবনায় ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল-ম্যাটস শিক্ষার্থীরা বুধবার (০৬ সেপ্টেম্বর) পাবনায় ইন্টার্নশিপ বহাল এবং অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম প্রণয়নের প্রতিবাদ ও সংশোধনসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছে ।

ঢাবির মুহসীন হলে বিতর্কে চ্যাম্পিয়ন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

ঢাবির মুহসীন হলে বিতর্কে চ্যাম্পিয়ন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে ১৯৯৯ সালে যাত্রা শুরু হওয়া ডিবেটিং ক্লাব বরাবরের মতো এবারও আয়োজন করে তৃতীয় হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃ ক্লাব বিতর্ক প্রতিযোগিতার।

খাতা মূল্যায়নে‌র অবহেলায় নিষিদ্ধ হলেন‌ ৩৯ শিক্ষক

খাতা মূল্যায়নে‌র অবহেলায় নিষিদ্ধ হলেন‌ ৩৯ শিক্ষক

চলতি বছরের এসএসসি পরীক্ষা খাতা মূল্যায়নে অবহেলা করায় ৩৯ জন শিক্ষকের ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। তারা আগামী ৫ বছর বোর্ডের অধীনে কোনো পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না। মঙ্গলবার কালো তালিকাভুক্ত শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করে এ তথ্য জানিয়েছে ঢাকা বোর্ড।

একাদশে ভর্তি; প্রথম ধাপে কলেজ পায়নি ৪৫ হাজার শিক্ষার্থী

একাদশে ভর্তি; প্রথম ধাপে কলেজ পায়নি ৪৫ হাজার শিক্ষার্থী

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপে আবেদন করেও প্রধম ধাপে কোনো কলেজে পড়ার সুযোগ পাননি ৪৫ হাজার ১৮৩ শিক্ষার্থী। এসব শিক্ষার্থী দ্বিতীয় ধাপে পুনরায় আবেদনের সুযোগ পাবেন বলে জানান শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ১ অক্টোবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ১ অক্টোবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামী ১ অক্টোবর। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।