ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তার জামিন মঞ্জুর করেন।
বিনোদন
বিতর্ক আর পরীমণি যেন হাত ধরে হাঁটেন। পেশাগত দিক থেকে আলোচনার টেবিলে জায়গা না পেলেও ব্যক্তিগত জীবনের নানা কারণে সমালোচনার টেবিলে রানির আসন তার। এবার আদালত প্রাঙ্গনেও একের পর এক বিতর্ক জন্ম দিলেন তিনি।
২০২১ সালের অক্টোবর মাসে নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক উপজেলা, মসলিন নগরী খ্যাত সোনারগাঁয়ে কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়েছিল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি পর্ব। এর পাঁচ বছর পর ফের পর্দায় আসছে পর্বটি।
নায়িকা-নায়ক কিংবা সেলিব্রেটিদের নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। পর্দায় তাদের অভিনয়, পোশাক, সৌন্দর্য থেকে শুরু করে ব্যক্তিগত জীবন-সবকিছু নিয়েই ভক্তদের কৌতূহল।
নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন সংগীতশিল্পী ফাহিম ইসলাম। তার এবারের গানের শিরোনাম ‘অশ্রু’। আবেগঘন কথামালা ও সুরের সমন্বয়ে তৈরি গানটি নিয়ে শ্রোতাদের আগ্রহ তৈরি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী সম্পর্কে স্বামী-স্ত্রী। শোবিজে দুজনের পথচলা দীর্ঘদিনের। মেহজাবীনের সিনেমায় অভিষেক হলেও আদনান এতদিন পূর্ণদৈর্ঘ্যের আঙিনায় পা রাখেননি। কিছুদিন আগেই নিজের প্রথম সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।
ওয়েব সিরিজ ‘ফেউ’ এবার ফিরছে পূর্ণাঙ্গ গল্প নিয়ে। মরিচঝাঁপিতে ঘটে যাওয়া ঐতিহাসিক ও মর্মান্তিক গণহত্যার ছায়া অবলম্বনে নির্মিত সিরিজটির নতুন সংস্করণের নাম ‘ফেউ কমপ্লিট সাগা’।
বলিউডের পর্দায় কখনো অমিতাভ বচ্চন, কখনো সালমান খান কিংবা আমির খানের বিপরীতে খলনায়কের চরিত্রে দেখা গেছে তাকে। গম্ভীর কণ্ঠস্বর, সুঠাম শারীরিক গঠন আর ভয়ংকর সব চরিত্রে অভিনয় করে তিন দশকের বেশি সময় ধরে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন অভিনেতা মুকেশ ঋষি।
অভিনয়ের পাশাপাশি নাচের মুদ্রা তুলতেও দক্ষ পারসা ইভানা। মাঝে মাঝেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেন নিজের নাচের ভিডিও। সেসব মন ভরায় নেটিজেনদের। লাইক কমেন্ট শেয়ারে ভরিয়ে দেন তারা।
নাট্যচর্চায় আগ্রহী নতুন প্রজন্মকে অভিনয়ের প্রশিক্ষণ দিতে মুন্সীগঞ্জে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও নির্মাতা আশীষ খন্দকার। তার প্রশিক্ষণে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী নাট্য কর্মশালা।
কিছু কণ্ঠ শুধু গান শোনায় না, ছুঁয়ে যায় মানুষের হৃদয়ের গভীরতম অনুভূতি। সময়ের স্রোত পেরিয়ে সেই কণ্ঠের গান থেকে যায় মানুষের স্মৃতিতে, জীবনের নানা মুহূর্তে। বাংলা চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গানে এমনই এক স্বতন্ত্র কণ্ঠ হয়ে আছেন এন্ড্রু কিশোর।
অভিনয় দিয়ে কালেভাদ্রে আলোচনায় এলেও ব্যক্তিজীবনের নানা খবরেমুখে মুখে থাকে পরীমণির নাম। কদিন আগে জন্মদিন উদযাপন করে জায়গা পেয়েছিলেন সংবাদমাধ্যমে। এবার খবরের শিরোনাম— পরীমণির নামে জারি হয়েছে গ্রফতারি পরোয়ানা।
সাগরের উত্তাল ঢেউ, পালতোলা জাহাজ আর জলদস্যুদের রোমাঞ্চকর অভিযানের সঙ্গে মিশে আছে এক অদ্ভুত সংগীত। সেই সংগীতের তালে তালে পর্দায় হাজির হতেন এক বিচিত্র স্বভাবের জলদস্যু, ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। তার হাঁটাচলা, সংলাপ আর দুঃসাহসিক কাণ্ডকারখানায় মুগ্ধ হয়েছে বিশ্বের কোটি কোটি দর্শক।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার সময়কার কিছু অপ্রিয় অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।
দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে শাকিব খানের নায়িকা হয়েছেন দেশ-বিদেশের ৭০ জনের বেশি অভিনয়শিল্পী। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে পাকিস্তানের মডেল ও অভিনেত্রী কিনজা হাশমীর নাম।
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মৌসুমীর জন্মদিন আজ। একান্ন বছর পেরিয়ে বায়ান্নতে পা দিয়েছেন তিনি। ১৯৭৩ সালের ৩ নভেম্বর নাজমুজ্জামান মনি এবং শামীমা আখতার জামান দম্পতির ঘরে জন্ম অভিনেত্রীর। পরিবারের বড় মেয়ে তিনি।