বিনোদন

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ফেরদৌস ওয়াহিদ

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ফেরদৌস ওয়াহিদ

সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ সম্প্রতি হার্টঅ্যাটাক করায় ইব্রাহীম কার্ডিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হার্টে ব্লক ধরা পরায় ১৮ জুলাই ইউনাইটেড হাসপাতালে ডা. জাহাঙ্গীর কবীরের তত্ত্বাবধানে তার সফল ওপেন হার্ট সার্জারি করা হয়। 

প্রাণনাশের হুমকি, বুলেট প্রুফ গাড়ি কিনলেন সলমান

প্রাণনাশের হুমকি, বুলেট প্রুফ গাড়ি কিনলেন সলমান

সম্প্রতি প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমান খান। এমনকী জেরার মুখে লরেন্স বিষ্ণোই স্বীকার করে যে, একবার সলমানকে মারার পরিকল্পনাও করেছিলেন তিনি। তাই সলমান খান তার নিরাপত্তার বিষয়ে আর কোনো ঝুঁকি নিচ্ছেন না। তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাসভবনে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি অভিনেতা এখন তার গাড়ির তালিকায় যুক্ত করেছেন একটি বুলেটপ্রুফ গাড়ি, এমনটাই খবর।

একটা ফোনের অপেক্ষায় ছিলাম : আসিফ আকবর

একটা ফোনের অপেক্ষায় ছিলাম : আসিফ আকবর

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। দুই সংগীত তারকার মধ্যকার একটা সুস্থ এবং ভালো সম্পর্ক হঠাৎই হয়ে উঠেছিল বিষাদময়। 

জীবনে আর বিকৃতভাবে নজরুল-রবীন্দ্রসংগীত গাইবেন না হিরো আলম

জীবনে আর বিকৃতভাবে নজরুল-রবীন্দ্রসংগীত গাইবেন না হিরো আলম

হিরো আলমকে জিজ্ঞাবাসাদ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। জিজ্ঞাসাবাদে তিনি আর কখনো অনুমতি ছাড়া পুলিশের পোশাক পরবেন না এবং বিকৃত করে রবীন্দ্র ও নজরুলসংগীত গাইবেন না বলে জানিয়েছেন।

সাফল্যের দেড় দশকে মিম

সাফল্যের দেড় দশকে মিম

বিদ্যা সিনহা মিম, এক দৃঢ়প্রত্যয়ী নায়িকার নাম। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় এক অভিনেত্রী তিনি। দেড় দশক আগে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মুকুট মাথায় নিয়ে মিডিয়াতে তার যাত্রা শুরু হয়।

বিয়ে করছেন শাকিব, যা বললেন অপু

বিয়ে করছেন শাকিব, যা বললেন অপু

চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাথে প্রায় সাড়ে চার বছর আগে ছাড়াছাড়ি পর যাওয়ার পর থেকে একাকি জীবন কাটাচ্ছেন ঢালিউড কিং শাকিব খান। ছেলে আব্রাম খান জয় মায়ের সাথে। 

নতুন জীবনের অভিজ্ঞতা জানালেন পূর্ণিমা

নতুন জীবনের অভিজ্ঞতা জানালেন পূর্ণিমা

ফের বিয়ের খবরে আলোচনায় ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সম্প্রতি হুট করে নতুন বিয়ের খবর জানান। গত ২৭ মে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। যদিও সে খবর জানাজানি হয়েছে প্রায় ২ মাস পর।

লোকজন চিনে ফেলায় পালালেন শাহরুখ!

লোকজন চিনে ফেলায় পালালেন শাহরুখ!

কিংখান যেখানেই যান, সেখানেই চোখের পলকে জমায়েত। নড়াচড়া করতেও ভিড় ঠেলতে হয় তাকে। তাই বলে লন্ডনেও? ভক্তদের একটি দল তাকে চিনে ফেলতেই তড়িঘড়ি পলাতক বলিউডের ‘বাদশা’। একছুটে গাড়িতে উঠে রওনা দিলেন শাহরুখ খান।

ফাহাদের সাথে বিবাহ বিচ্ছেদের কারণ জানালেন পূর্ণিমা

ফাহাদের সাথে বিবাহ বিচ্ছেদের কারণ জানালেন পূর্ণিমা

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা গত বৃহস্পতিবার রাতে হঠাৎ করে নতুন বিয়ের খবর জানান। গত ২৭ মে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। যদিও সে খবর জানাজানি হয়েছে প্রায় ২ মাস পর।

পূর্ণিমার দ্বিতীয় বিয়ে, যা বললেন প্রথম স্বামী

পূর্ণিমার দ্বিতীয় বিয়ে, যা বললেন প্রথম স্বামী

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা আবারো বিয়ে করেছেন। গত ২৭ মে আশফাকুর রহমান রবিনের সাথে দ্বিতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই অভিনেত্রী। পূর্ণিমার দ্বিতীয় স্বামী রবিন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

অপু বিশ্বাসের নতুন অধ্যায় শুরু, সবার দোয়া চাইলেন

অপু বিশ্বাসের নতুন অধ্যায় শুরু, সবার দোয়া চাইলেন

ক্যারিয়ারে নতুন যাত্রা শুরু করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। অভিনেত্রীর পাশাপাশি এখন তিনি প্রযোজকও। ইতোমধ্যেই ছবি নির্মাণের জন্য সরকারি অনুদান পেয়েছেন ঢালিউড কুইন খ্যাত এই অভিনেত্রী।

ফিরে পাওয়ার আনন্দ অন্যরকম : মৌসুমী

ফিরে পাওয়ার আনন্দ অন্যরকম : মৌসুমী

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমী। নব্বই দশকের সাড়া জাগানো এই নায়িকা এখনো কাজ করে যাচ্ছেন চলচ্চিত্রে। এরইমধ্যে তিনি শেষ করেছেন ‘সোনার চর’ সিনেমার কাজ।

গজল শিল্পী ভূপিন্দর সিংয়ের পরলোকগমন

গজল শিল্পী ভূপিন্দর সিংয়ের পরলোকগমন

গজল শিল্পী ভূপিন্দর সিং পরলোকগমন করেছেন। তথ্যটি জানিয়েছেন স্ত্রী মিতালি সিং। তার বয়স হয়েছিল ৮২। সংবাদসংস্থা সূত্রে খবর, করোনাভাইরাস-পরবর্তী জটিলতা ভুগছিলেন গজল শিল্পী। সম্ভবত কোলন ক্যান্সারেও আক্রান্ত হয়েছিলেন।

ফের বিয়ে করলেন এস আই টুটুল

ফের বিয়ে করলেন এস আই টুটুল

কণ্ঠশিল্পী এস আই টুটুল ও মডেল-অভিনেত্রী তানিয়া আহমেদ ২৩ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন । যুক্তরাষ্ট্রপ্রবাসী শারমিনা সিরাজ সোনিয়াকে দ্বিতীয় বিয়ে করে সেই খবর প্রকাশ্যে এনেছেন এই কণ্ঠশিল্পী।

কন্যার ছবি প্রকাশ্যে আনলেন তিশা

কন্যার ছবি প্রকাশ্যে আনলেন তিশা

তারকাদের সন্তানদের নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। এমনটা ঘটেছিল তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার ঘরে যেদিন নতুন অতিথি এলো।