দক্ষিণ কোরিয়ার ‘স্নোড্রপ’ খ্যাত জনপ্রিয় নায়িকা পার্ক সু রিউ সিঁড়ি থেকে পড়ে প্রাণ হারালেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ২৯ বছর। জেজু আইল্যান্ডে গানের অনুষ্ঠান ছিল অভিনেত্রীর। তার ঠিক আগেই সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো পার্কের।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
বিনোদন
বহুল আলোচিত চিত্রনায়ক জায়েদ খান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন। সেখানের সর্ববৃহৎ বিনোদনমূলক অনুষ্ঠান ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিতে যাচ্ছেন বলে জানান জায়েদ খান।
ঢাকা-১৭ আসন থেকে উপনির্বাচন করতে চেয়েছিলেন টিভি অভিনেতা সিদ্দিকুর রহমান। মনোনয়ন না পেয়ে মন খারাপ করে শপিং করতে দুবাই চলে গেছেন তিনি।
চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পায় বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। মুক্তির পর একের পর এক রেকর্ড গড়ে ছবিটি। হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা ছবি এটি।
অসুস্থতার জন্য রোববার (১১ জুন) দুপুরে ওমর সানী ফেসবুকে সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘অসুস্থতায় দোয়া চাওয়া উচিত, তাই সবাই দোয়া করবেন।’
রাজ-পরীর অভিমান ভেঙ্গেছে। সম্পর্ক নিয়ে গত কয়েক দিনের নাটকীয়তার পর আবার একসঙ্গে হয়েছেন আলোচিত অভিনেত্রী পরীমনি এবং এসময়ের জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হিরো আলমের পেইজ ব্যবহার করে গালাগালির অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রিয়া চৌধুরী নামের এক নায়িকা। গতকাল শুক্রবার ডিএমপির বাড্ডা থানায় এই জিডি করেন। জিডি নম্বর ৬৪৪।
শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সম্প্রতি অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশ পায়। এরপর শুরু হয় আলোচনা-সমালোচনা। চলমান এই বিতর্ক নিয়ে একাধিকবার মুখও খুলেছেন সুনেরাহ।
নারীদের আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’-এর ৭১তম আসর আয়োজন করতে যাচ্ছে ভারত। এর আগে ১৯৯৬ সালে এই প্রতিযোগিতার আসর বসেছিল ভারতে।
প্রায়ই ভক্তদের সঙ্গে মজার মজার পোস্ট শেয়ার করে থাকেন অভিনেত্রী কাজল। এবার সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা করলেন তিনি।
বলিউডের ফ্যাশন ডিভাদের মধ্যে অন্যতম কারিনা কাপুর খান। ব্যয়বহুল জিনিসপত্র ও পোশাক পরে মাঝে মাঝে খবরের শিরোনাম হন কারিনা। সম্প্রতি মুম্বাইয়ের বাসভবনের বাইরে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন এই অভিনেত্রী। তার পরনের নীল রঙের টি-শার্টে বহু রঙের প্রিন্ট করা।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহ করেছেন নায়ক ফেরদৌস আহমেদ। অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকার এ আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী বনানী ঘোষ আর নেই। বুধবার (৭ জুন) সন্ধ্যায় কলকাতায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। বনানী ঘোষের জন্ম বাংলাদেশের ময়মনসিংহে। তবে তিনি বেড়ে উঠেছেন পশ্চিমবঙ্গে। বনানী ঘোষের বাবা প্রফুল্ল কৃষ্ণ ঘোষ ছিলেন একাধারে সংগীতজ্ঞ ও কবি।
পপ তারকা শাকিরা স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে সম্পর্কের ইতি টানেন গত বছর। এবার গুঞ্জন উঠেছে নতুন সম্পর্কে জড়িয়েছেন ‘পপ সম্রাজ্ঞী’ শাকিরা। সম্প্রতি তার বর্তমান প্রেমিকের সঙ্গে ক্যামেরাবন্দি হন তিনি।
চঞ্চল চৌধুরী অভিনীত আলোচিত ওয়েব সিরিজ ‘তাকদির’ দিয়ে এবার রিমেক হচ্ছে তেলুগু ভাষায়। লাশবাহী ফ্রিজার ভ্যানচালক তাকদির। একদিন হঠাৎ তার ভ্যানের ভেতর খুঁজে পায় এক নারীর মরদেহ।
১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হন সিরাজউদ্দৌলা। ঘসেটি বেগম ছিলেন সেই সময়ের বাংলার অন্যতম প্রভাবশালী নারী। তিনি ছিলেন বাংলার নবাব আলীবর্দী খানের বড় কন্যা। তিনি সম্পর্কে নবাব সিরাজউদ্দৌলার খালা। কথিত আছে, সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে মীর জাফরকে সাহায্য করেছিলেন ঘসেটি বেগম। এজন্য ঘসেটির বেগমের সঙ্গে ‘বিশ্বাসঘাতক’ তকমা সেঁটে দিয়েছেন অনেকে। কিন্তু এরকমও দাবি উঠেছে যে, নিজের অজান্তেই তিনি এই ষড়যন্ত্রের শিকার হন। সেই ঘসেটি বেগমের জীবনী এবার বড় পর্দায় নিয়ে আসছেন কলকাতার পরিচালক অর্জুন দত্ত।