আইন

এমপি পাপুলের বিরুদ্ধে প্রতিবেদন ১০ মার্চ

এমপি পাপুলের বিরুদ্ধে প্রতিবেদন ১০ মার্চ

মানব পাচারের অভিযোগে কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে লিগ্যাল নোটিশ

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে লিগ্যাল নোটিশ

মহামারী করোনাভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

গ্যাটকো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ৩ মার্চ

গ্যাটকো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ৩ মার্চ

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামি ৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

পিকে হালদারের মেয়েসহ সহযোগীর ৩ দিনের রিমান্ডে

পিকে হালদারের মেয়েসহ সহযোগীর ৩ দিনের রিমান্ডে

রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারের আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সহযোগী ও তার মেয়ের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

টাইম স্কেলের মামলা ৩ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

টাইম স্কেলের মামলা ৩ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

২০১৩-২০১৪ সালে জাতীয়করণ হওয়া দেশের ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের টাইম স্কেল সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের চিঠি বিষয়ে আনা রিট তিন সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

ধর্ষিতার ছবি ও পরিচয় গণমাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে রিট

ধর্ষিতার ছবি ও পরিচয় গণমাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে রিট

ধর্ষণের শিকার জীবিত বা মৃত নারীর ও শিশুর ছবি এবং পরিচয় গণমাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে এ ধরনের ছবি প্রকাশে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে রিটে।

সাঈদ খোকনের এক মামলা প্রত্যাহার, অপরটি খারিজ

সাঈদ খোকনের এক মামলা প্রত্যাহার, অপরটি খারিজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে এক মামলা প্রত্যাহার ও আরেক মামলা খারিজের আদেশ দিয়েছেন আদালত। 

ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ : ৮ ছাত্রলীগ নেতার বিচার শুরু

ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ : ৮ ছাত্রলীগ নেতার বিচার শুরু

সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায়  আট ছাত্রলীগ নেতাকে অভিযুক্ত করে চার্জ গঠন করার মাধ্যমে আলোচিত এই সংঘবদ্ধ ধর্ষণ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু করেছে আদালত।