জাতীয়

বায়ুদূষণে আজও শীর্ষ তিনে ঢাকা

বায়ুদূষণে আজও শীর্ষ তিনে ঢাকা

বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী মঙ্গলবার (২৯ আগস্ট) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল ৮টার দিকে ১৫৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা।

রাষ্ট্রপতি জাকার্তা যাচ্ছেন ৫ সেপ্টেম্বর

রাষ্ট্রপতি জাকার্তা যাচ্ছেন ৫ সেপ্টেম্বর

আগামী ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপ্রধান মো. সাহাবুদ্দিন জাকার্তায় যাওয়ার কথা রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের আয়োজনে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন বসছে। সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি । 

‘রামসাগর এক্সপ্রেস’ উদ্বোধন আজ

‘রামসাগর এক্সপ্রেস’ উদ্বোধন আজ

দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে রামসাগর এক্সপ্রেস ট্রেন। আজ (২৯ আগস্ট) সকাল দশটায় রেলমন্ত্রী নিজে এসে 'রামসাগর এক্সপ্রেস ট্রেনটি চালু করবেন। আর এই খবরে উত্তরের তিন জেলা গাইবান্ধা, রংপুর এবং দিনাজপুরের মানুষের মনে আনন্দের পাশাপাশি স্বস্তি বিরাজ করছে।

কাজী শাহেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কাজী শাহেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক এবং জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ বিকেলে

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ বিকেলে

সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, মঙ্গলবার বিকেল চারটায় গণভবনে দক্ষিণ আফ্রিকা সফর পরবর্তী সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী।

সামনের তিন-চার মাস খুবই ক্রিটিক্যাল সময়: জ্বালানি প্রতিমন্ত্রী

সামনের তিন-চার মাস খুবই ক্রিটিক্যাল সময়: জ্বালানি প্রতিমন্ত্রী

সামনের তিন-চার মাস খুবই ‘ক্রিটিক্যাল’ সময় বলে উল্লেখ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

বিশ্বের আরো কয়েকটি রুটে ফ্লাইট চালুর উদ্যোগ বিমানের

বিশ্বের আরো কয়েকটি রুটে ফ্লাইট চালুর উদ্যোগ বিমানের

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশি যাত্রীদের জন্য বিমান যোগাযোগ বাড়াতে আন্তর্জাতিক রুট সম্প্রসারণে কাজ করছে।

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ তার সংসদ ভবনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস সৌজন্য সাক্ষাৎ করেন।

বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের প্রধান স্টেকহোল্ডার বাংলাদেশ : সমুদ্রবিষয়ক সচিব

বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের প্রধান স্টেকহোল্ডার বাংলাদেশ : সমুদ্রবিষয়ক সচিব

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্রবিষয়ক সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো: খুরশেদ আলম বলেছেন, বঙ্গোপসাগর এলাকায় শক্তিশালী অবস্থানের কারণে বাংলাদেশ বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ড. ইউনূসের বিচার স্থগিত চেয়ে প্রধানমন্ত্রীকে ১৬০ বিশ্বনেতার খোলাচিঠি

ড. ইউনূসের বিচার স্থগিত চেয়ে প্রধানমন্ত্রীকে ১৬০ বিশ্বনেতার খোলাচিঠি

শান্তিতে নোবেলজয়ী, বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বাংলাদেশ সরকারের আচরণের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলাচিঠি লিখেছিলেন রাজনীতি, কূটনীতি, ব্যবসা, শিল্পকলা ও শিক্ষাক্ষেত্রের ৪০ জন বিশ্বনেতা। 

সাইবার নিরাপত্তা আইনের চূড়ান্ত অনুমোদন

সাইবার নিরাপত্তা আইনের চূড়ান্ত অনুমোদন

'সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

চট্টগ্রামে কন্টেইনার টার্মিনাল নির্মাণে ডেনিশ মায়ের্স্ক গ্রুপের প্রস্তাব বিবেচনার আশ্বাস প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে কন্টেইনার টার্মিনাল নির্মাণে ডেনিশ মায়ের্স্ক গ্রুপের প্রস্তাব বিবেচনার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বস্ত করেছেন, চট্টগ্রামের লালদিয়ায় একটি নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ড্যানিশ শিপিং অ্যান্ড লজিস্টিক জায়ান্ট মায়ের্স্ক গ্রুপের প্রস্তাবে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ বিবেচনা করবে।