জাতীয়

বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল করতে চায় ডিসান

বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল করতে চায় ডিসান

বাংলাদেশের চিকিৎসা খাতে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করে হাসপাতাল করবে ভারতের ডিসান হাসপাতাল। এজন্য তারা ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় জায়গা দেখছেন বলে জানিয়েছেন হাসপাতালটির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্ত। 

১৭ আগস্টই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

১৭ আগস্টই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা পেছনোর দাবি জানালেও আগামী ১৭ আগস্ট থেকেই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।

মা কখনো হাতাশ হতেন না: প্রধানমন্ত্রী

মা কখনো হাতাশ হতেন না: প্রধানমন্ত্রী

স্বাধীনতাসহ সব অর্জনের পেছনেই বঙ্গমাতার অবদান ছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জীবনে নানা চড়াই উৎরাইয়ের পরেও বঙ্গমাতা ফজিলাতুননেসা কখনও ভেঙে পড়েননি।

বঙ্গবন্ধু শিল্প পুরস্কার পাচ্ছে ১২ প্রতিষ্ঠান

বঙ্গবন্ধু শিল্প পুরস্কার পাচ্ছে ১২ প্রতিষ্ঠান

শিল্প খাতে বিশেষ অবদান রাখায় দেশের ১২টি প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার দেবে সরকার।সোমবার (৭ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিল্প মন্ত্রণালয়।

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে দেশের উপকূল ও সমুদ্রবন্দরে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দেশের চার সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অফিস।

জাতীয় নারী ফুটবল দলসহ চার নারী পেলেন ফজিলাতুন নেছা মুজিব পদক

জাতীয় নারী ফুটবল দলসহ চার নারী পেলেন ফজিলাতুন নেছা মুজিব পদক

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলসহ বিশিষ্ট চার নারী পেয়েছেন বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদক নিয়েছেন।

বাংলাদেশের ‘সাইবার নিরাপত্তা আইন’ নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ‘সাইবার নিরাপত্তা আইন’ নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সরকার বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। একই সঙ্গে আইনটিকে আন্তর্জাতিক মানসম্পন্ন করার আহ্বানও জানিয়েছে তারা।

ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে ১২ জেলা

ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে ১২ জেলা

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আরও ১২ জেলাকে আগামী বুধবার (৯ আগস্ট) গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২২ হাজার ১০১টি বাড়ি হস্তান্তর করা হবে।

এক মাসে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু পাঁচগুণ বেড়েছে

এক মাসে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু পাঁচগুণ বেড়েছে

আগস্টে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা যে আশঙ্কা করেছিলেন, সেটিই সত্যি হলো। গত এক মাসের ব্যবধানে দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর হার পাঁচগুণ বেড়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশের স্বাধীনতা সংগ্রামেও ভূমিকা রেখে গেছেন বঙ্গমাতা’

দেশের স্বাধীনতা সংগ্রামেও ভূমিকা রেখে গেছেন বঙ্গমাতা’

বঙ্গবন্ধুর রাজনৈতিক সাফল্যে বঙ্গমাতার অবদান রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পর দেশ পুনর্গঠনেও বেগম ফজিলাতুন নেছা মুজিব অনন্য ভূমিকা রেখে গেছেন।

৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের ৬টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রধানমন্ত্রীর জন্য আম পাঠালেন শেহবাজ শরীফ

প্রধানমন্ত্রীর জন্য আম পাঠালেন শেহবাজ শরীফ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার জন্য আম উপহার পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।সোমবার (৭ আগস্ট) ঢাকার পাকিস্তান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

‘নিষেধাজ্ঞা’ দুর্নীতি দমনের হাতিয়ার : রিচার্ড নেফিউ

‘নিষেধাজ্ঞা’ দুর্নীতি দমনের হাতিয়ার : রিচার্ড নেফিউ

নিষেধাজ্ঞাকে দুর্নীতি দমনের হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ।  সোমবার (৭ আগস্ট) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার দেশে আরো বৃষ্টির সম্ভাবনা

মঙ্গলবার দেশে আরো বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট থেমে থেমে হওয়া বৃষ্টিপাতের কারণে সোমবার ঢাকা শহরের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।