সুন্দরবন রক্ষা ও মোংলা বন্দরের উন্নয়নকাজ সরাসরি দেখতে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্রীড়া শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর সারা দেশে সাধারণ ছুটি পালিত হবে।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা বিডিআরআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য সাত দিন বন্ধ থাকবে।
দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং তাঁদের দক্ষতা উন্নয়নে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশটির ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যাসোসিয়েশন (এনইএসএ) ও কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন অব কোরিয়ার (সিএকে) প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর, এমপি।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে ও এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় আগামী ২৩ অক্টোবর ২০২৬-এর কাছাকাছি সময়ে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে স্টোর ভবনে অস্বাভাবিক ধোঁয়া দেখা গেছে। ফায়ার সার্ভিস ওই ধোঁয়ায় পানি ঢেলে তা নিয়ন্ত্রণ করে। মঙ্গলবার (২০ আক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কয়েক মিনিটের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনে।
দুর্গাপূজার ছুটিতে যাত্রীর চাপ সামলাতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে তিন জোড়া বিশেষ ট্রেন চালুর নির্দেশ দিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
ইসলামিক ফাউন্ডেশনের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন মো. সাইফুল ইসলাম। একইসঙ্গে বিদায় নিয়েছেন বর্তমান সচিব শেখ মুর্শিদুল ইসলাম।
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ নবম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ১৬৩।
দেশে কর্মসংস্থান বাড়ছে, নাকি বাড়ছে চাকরি হারানো মানুষের সংখ্যা। এর নির্ভরযোগ্য উত্তর মিলছে না হালনাগাদ পরিসংখ্যানে।
শ্রমবাজারের প্রকৃত অবস্থা জানতে নিয়মিত যে শ্রমশক্তি জরিপ প্রয়োজন, সেটিই এখন অনিশ্চয়তায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রকাশিত শ্রমশক্তি জরিপ হয়েছে ২০২৪ সালে। এরপর নতুন তথ্য সংগ্রহ ও প্রকাশে অগ্রগতি না হওয়ায় বেকারত্বের বর্তমান চিত্র সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না।
যুক্তরাজ্য বাংলাদেশের প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে শক্তিশালী অংশীদার হয়ে একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ ছাড়া কুমুদিনী কমপ্লেক্সের রঙিন উৎসব ও বহুমুখী আয়োজন বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে এক সুতোয় বাঁধে বলেও মন্তব্য করেন তিনি।
প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেয়ার জন্য আবেদন আহ্বান করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। ২০২৬ সালের এসএসসি ও সমমান, ২০২৫ সালের এইচএসসি ও সমমান ও ২০২৫ সালের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
সর্বজনীন পেনশন স্কিমের গ্রাহকদের ২০২৫-২০২৬ অর্থবছরের বিনিয়োগ মুনাফা বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।