রাজধানীর ভাটারায় সড়ক দুর্ঘটনায় ইমরান শিকদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে ভাটারা কোককোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
জাতীয়
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। আগামী মঙ্গলবার (১৩ জুন) সকাল থেকে পাওয়া যাবে বাসের অগ্রিম টিকিট।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ২০২৩-২০২৪ অর্থবছরে স্বাস্থ্যখাতে মোট বাজেটের ৩ শতাংশ বরাদ্দ করা হলে, দেশের মোট জনসংখ্যার আনুপাতিক হারে দ্বিগুণ স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব হতো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের মূল লক্ষ্য ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা। এ লক্ষ্য অর্জনে গুণগত শিল্পায়নের পথে দেশ দ্রুত এগিয়ে চলছে।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আন্তর্জাতিক মান অনুযায়ী এক্রেডিটেশন কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখার জন্য বাংলাদেশ এক্রেডিটেশন বোর্ডের (বিএবি) প্রতি আহবান জানিয়েছেন।
তিনি ‘বিশ্ব এক্রেডিটেশন দিবস ২০২৩’ উপলক্ষ্যে আজ এক বাণীতে এ আহবান জানান।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, পরিবর্তনশীল প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সকলকে সময়োপযোগি প্রযুক্তিতে ‘আপডেটেড’ হতে হবে।
মুক্তিযুদ্ধ ও উন্নয়নকে প্রাধান্য দিয়ে নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
তীব্র তাপপ্রবাহের পর স্বস্তি ফিরেছে আবহাওয়ার পূর্বাভাসে। ঢাকাসহ দেশের কয়েক বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দ্বিপক্ষীয় অভিবাসনের আওতায় বিশেষ করে নির্মাণ, জাহাজ নির্মাণ এবং আতিথেয়তা খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে সম্মত হয়েছে ইতালি।
ঢাকার বাতাসের মান বৃহস্পতিবার ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। সকাল ৮টা ৫৪ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৬৩ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান চতুর্থ।
কয়েক দিনের তীব্র তাপপ্রবাহের পর রাজধানীতে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বৃষ্টি শুরু হয় রাজধানীর বিভিন্ন এলাকায়। তেজগাঁও, মগবাজার, ইস্কাটন, ফার্মগেট, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। তবে এর পরিমাণ ছিল সামান্য।
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
জুনের শুরুতে এসে দেশের গড় তাপমাত্রা যেমন থাকার কথা ছিল তেমন থাকছে থাকেনি এবার। ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। এছাড়া ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট পরিস্থিতি আরও শোচনীয় করেছে।
আমাদের প্রতিদিনই জরুরি প্রয়োজনে কোথাও না কোথাও যেতে হয়। আসুন জেনে নেই আজ বৃহস্পতিবার রাজধানীর কোনো কোনো এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
দেশের বিভিন্ন জায়গায় বুধবার সড়ক দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ।
গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য আজ (৮ জুন) ঢাকা জেলার ২২ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।বুধবার (৭ জুন) গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।